‘একমুঠো শান্তি আর একটি নতুন ভোরের প্রতিক্ষায়’-এ স্লোগানকে সামনে রেখে হিউম্যানিটি অর্গানাইজেশন অব চৌদ্দগ্রাম এর উদ্বোধন উপলক্ষ্যে ২৫০ ছিন্নমূল মানুষের মাঝে বিরানী ও মুসলিম-হিন্দু সম্প্রদায়ের অসহায় ৩০ পরিবারের মাঝে ত্রাণ সামগ্রী বিতরণ করা হয়েছে। শনিবার রাতে বিরানী ও ত্রাণ সামগ্রী বিতরণ করেন সংগঠনের সাধারণ সম্পাদক মোঃ জহিরুল ইসলাম। এ সময় অন্যান্যের মধ্যে উপস্থিত ছিলেন হিউম্যানিটি অর্গানাইজেশন অব চৌদ্দগ্রামের অর্থ বিষয়ক সম্পাদক ফজলে রাফি, প্রতিষ্ঠাতা পরিচালক শাকিল হোসেন, স্বাস্থ্য বিষয়ক সম্পাদক ডাঃ ইকবাল হোসেন শাকিল, পরিচালক এয়াকুব হোসেন, আসিফ, শাকিবসহ সংগঠনের সদস্য ও বিভিন্ন পর্যায়ের নেতৃবৃন্দ।
Please follow and like us:









