১৯শে এপ্রিল, ২০২৬ খ্রিস্টাব্দ, রবিবার, ৬ই বৈশাখ, ১৪৩৩ বঙ্গাব্দ, ১লা জিলকদ, ১৪৪৭ হিজরি

শিরোনামঃ-
  • হোম
  • হরেক-রকম
  • আগৈলঝাড়ায় পানি শুণ্য উপজেলা হাসপাতালে ৩দিন পর পাম্প স্থাপন




আগৈলঝাড়ায় পানি শুণ্য উপজেলা হাসপাতালে ৩দিন পর পাম্প স্থাপন

স্পেশাল করেসপন্ডেন্ট, নয়া আলো।

আপডেট টাইম : জুলাই ২৯ ২০২০, ২০:০৪ | 891 বার পঠিত | প্রিন্ট / ইপেপার প্রিন্ট / ইপেপার

বরিশালের আগৈলঝাড়া ৫০শয্যার উপজেলা হাসপাতালে পানির পাম্প বিকল হওয়ায় গত রবিবার থেকে মঙ্গলবার সন্ধ্যা পর্যন্ত পানি সরবরাহ বন্ধ ছিল। উপজেলা স্বাস্থ্য ও পরিবার পরিকল্পনা কর্মকর্তা ডা. বখতিয়ার আল মামুন এর ঐকান্তিক প্রচেষ্টায় বিকল পানির পাম্পটি মঙ্গলবার রাতে উঠিয়ে নতুন পানির পাম্প স্থাপন করা হয়েছে। গত ৩দিনে হাসপাতালে ভর্তি রোগী ও আগত রোগীরা পানি না থাকার কারনে চরম সমস্যার সম্মুখীন হচ্ছিল। এছাড়াও হাসপাতালের আবাসিক ভবনে বসবাসরত চিকিৎসক, নার্স ও কর্মচারীরা পানি না থাকায় গত মঙ্গলবার সন্ধ্যা পর্যন্ত পানির অভাবে কস্টে জীবনযাপন করছে। পানি না থাকার কারনে হাসপাতাল মসজিদে আগত মুসিল্লীরা অযু এবং বাথরুম ব্যবহার করতে পারছিল না। এব্যাপারে উপজেলা স্বাস্থ্য ও পরিবার পরিকল্পনা কর্মকর্তা ডা. বখতিয়ার আল মামুন জানান, পানির পাম্পটি অনেক দিনের পুরনো এর আগেও কয়েক দফা মেরামত করা হয়েছে। তাই এবার বিকল পাম্পটি মেরামত না করে নতুন পাম্প স্থাপন করা হয়েছে।

Please follow and like us:

সর্বশেষ খবর

এ বিভাগের আরও খবর

সম্পাদক মন্ডলীর সভাপতি- আলহাজ্ব আবদুল গফুর ভূঁইয়া,সাবেক সংসদ সদস্য, প্রধান সম্পাদক- খোরশেদ আলম চৌধুরী, সম্পাদক- আশরাফুল ইসলাম জয়,  উপদেষ্টা সম্পাদক- নজরুল ইসলাম চৌধুরী।

 

ঢাকা অফিস : রোড # ১৩, নিকুঞ্জ - ২, খিলক্ষেত, ঢাকা-১২২৯,

সম্পাদক - ০১৫২১৩৬৯৭২৭,০১৬০১৯২০৭১৩

Email-dailynayaalo@gmail.com নিউজ রুম।

Email-Cvnayaalo@gmail.com সিভি জমা।

প্রধান সম্পাদক কর্তৃক  প্রচারিত ও প্রকাশিত।

 

সাইট উন্নয়নেঃ ICTSYLHET