১৯শে এপ্রিল, ২০২৬ খ্রিস্টাব্দ, রবিবার, ৬ই বৈশাখ, ১৪৩৩ বঙ্গাব্দ, ১লা জিলকদ, ১৪৪৭ হিজরি

শিরোনামঃ-




আটোয়ারীতে আরো ৫০ শিক্ষার্থী পেল বাই সাইকেল

ইউসুফ আলী, আটোয়ারী,পঞ্চগড় করেসপন্ডেন্ট।

আপডেট টাইম : আগস্ট ০৪ ২০২০, ২১:৫৬ | 924 বার পঠিত | প্রিন্ট / ইপেপার প্রিন্ট / ইপেপার

পঞ্চগড় জেলা প্রশাসনের বিশেষ উদ্যোগে এবং ইউনিয়ন পরিষদ চেয়ারম্যানদের সহযোগীতায় মুজিববর্ষ উপলক্ষে শিক্ষায় অগ্রগতি, নারীর ক্ষমতায়ন ও বাল্যবিবাহ প্রতিরোধে পঞ্চগড়ের আটোয়ারী উপজেলার বলরামপুর ইউনিয়নের বিভিন্ন শিক্ষা প্রতিষ্ঠানের ৫০ শিক্ষার্থী পেল নতুন বাই সাইকেল। বলরামপুর ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান বীর মুক্তিযোদ্ধা মো: সাইদুর রহমানের সভাপতিত্বে ইউনিয়ন পরিষদ চত্ত্বরে মঙ্গলবার (৪ আগষ্ট) সকালে সাইকেল বিতরণ অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে শিক্ষার্থীদের হাতে বাই সাইকেল তুলে দেন আটোয়ারী উপজেলা নির্বাহী অফিসার আবু তাহের মো: সামসুজ্জামান। বিতরণ অনুষ্ঠানে এসময় আরোও উপস্থিত ছিলেন পঞ্চগড় জেলা পরিষদের সদস্য ও বলরামপুর ইউনিয়ন আ’লীগের সাধারণ সম্পাদক মো: মাজেদুর রহমান বকুল, বলরামপুর আদর্শ মহাবিদ্যালয়ের অধ্যক্ষ মো: গোলাম মোস্তফা সহ ইউনিয়ন পরিষদের সদস্যবৃন্দ। এ ইউনিয়নে প্রকল্প সভাপতি ছিলেন সদস্য কুন্তি রানী রায়। উল্লেখ্য, এল.জি.এস.পি-৩ প্রকল্পের অর্থায়নে উপজেলায় মোট ২৫০ জন শিক্ষার্থীর মাঝে বাই সাইকেল বিতরণ করা হয়।

Please follow and like us:

সর্বশেষ খবর

এ বিভাগের আরও খবর

সম্পাদক মন্ডলীর সভাপতি- আলহাজ্ব আবদুল গফুর ভূঁইয়া,সাবেক সংসদ সদস্য, প্রধান সম্পাদক- খোরশেদ আলম চৌধুরী, সম্পাদক- আশরাফুল ইসলাম জয়,  উপদেষ্টা সম্পাদক- নজরুল ইসলাম চৌধুরী।

 

ঢাকা অফিস : রোড # ১৩, নিকুঞ্জ - ২, খিলক্ষেত, ঢাকা-১২২৯,

সম্পাদক - ০১৫২১৩৬৯৭২৭,০১৬০১৯২০৭১৩

Email-dailynayaalo@gmail.com নিউজ রুম।

Email-Cvnayaalo@gmail.com সিভি জমা।

প্রধান সম্পাদক কর্তৃক  প্রচারিত ও প্রকাশিত।

 

সাইট উন্নয়নেঃ ICTSYLHET