, , ,

শিরোনামঃ-
  • হোম
  • সকল সংবাদ
  • ইতালি প্রবাসী মরহুম এয়াকুবের পরিবারের নিকট চেক হস্তান্তর




ইতালি প্রবাসী মরহুম এয়াকুবের পরিবারের নিকট চেক হস্তান্তর

মোঃ শাহীন আলম, স্টাফ করেসপন্ডেন্ট।

আপডেট টাইম : আগস্ট ১২ ২০২০, ১৯:৩৮ | 850 বার পঠিত | প্রিন্ট / ইপেপার প্রিন্ট / ইপেপার

ইতালি প্রবাসী মরহুম এয়াকুবের স্ত্রী ও সন্তানের নিকট অনুদানের তিন লাখ বিশ হাজার টাকার ফিক্সড ডিপোজিট চেক হস্তান্তর করা হয়েছে। বুধবার চৌদ্দগ্রাম পৌরসভা কার্যালয়ে পৌর মেয়র মিজানুর রহমানের উপস্থিতিতে চেকটি হস্তান্তর করে চৌদ্দগ্রাম প্রবাসী সূর্য সন্তান সংগঠনের নেতৃবৃন্দ।
এ সময় উপস্থিত ছিলেন চৌদ্দগ্রাম পৌরসভার কাউন্সিলর মোখলেছুর রহমান, মরহুমের ভাই জালাল ডিলার, উপজেলা কৃষকলীগের যুগ্ম সাধারণ সম্পাদক খোরশেদ আলম, চৌদ্দগ্রাম প্রবাসী সূর্য সন্তান সংগঠনের ভারপ্রাপ্ত সাধারণ সম্পাদক আশিকুর রহমান, সহ-সভাপতি কাজী মহিউদ্দিন মুকুল, যুগ্ম সম্পাদক মোঃ আলম, অর্থ সম্পাদক আবুল হাশেম মজুমদার হাসান, দপ্তর সম্পাদক ইমাম হোসেন মাসুম, সহ-প্রচার সম্পাদক জসিম উদ্দিন, সদস্য কামাল হোসেন পাটোয়ারী, শহিদুর রহমান, নূরে আলম। জানা গেছে, গত ১৯ জুন ২০২০ চৌদ্দগ্রাম প্রবাসী সুর্য সন্তান এর ফেইসবুক পেইজে মানবিক সাহায্যের আবেদনের পরিপ্রেক্ষিত ব্যাপক সাড়া পড়ে। বিষয়টি নিশ্চিত করেছেন মরহুম এয়াকুব এর ভাতিজা ইতালি প্রবাসী জাহিদুল আবেদিন শ্যামল। প্রবাসী এয়াকুবের পরিবারের পাশে দাঁড়ানোয় সকল ইতালি প্রবাসীদের প্রতি কৃতজ্ঞতা প্রকাশ করেছেন চৌদ্দগ্রাম প্রবাসী সূর্য সন্তান সংগঠনের নেতৃবৃন্দ।
Please follow and like us:

সর্বশেষ খবর

এ বিভাগের আরও খবর

প্রধান সম্পাদক- খোরশেদ আলম চৌধুরী, সম্পাদক- আশরাফুল ইসলাম জয়,  উপদেষ্টা সম্পাদক- নজরুল ইসলাম চৌধুরী।

 

ঢাকা অফিস : রোড # ১৩, নিকুঞ্জ - ২, খিলক্ষেত, ঢাকা-১২২৯,

সম্পাদক - ০১৫২১৩৬৯৭২৭,০১৬০১৯২০৭১৩

Email-dailynayaalo@gmail.com নিউজ রুম।

Email-Cvnayaalo@gmail.com সিভি জমা।

প্রধান সম্পাদক কর্তৃক  প্রচারিত ও প্রকাশিত।

 

সাইট উন্নয়নেঃ ICTSYLHET