১৯শে এপ্রিল, ২০২৬ খ্রিস্টাব্দ, রবিবার, ৬ই বৈশাখ, ১৪৩৩ বঙ্গাব্দ, ১লা জিলকদ, ১৪৪৭ হিজরি

শিরোনামঃ-
  • হোম
  • হরেক-রকম
  • ছাগলনাইয়ার বাংলা বাজারে সাব্বির কমিউনিটি সেন্টার’র শুভ উদ্বোধন




ছাগলনাইয়ার বাংলা বাজারে সাব্বির কমিউনিটি সেন্টার’র শুভ উদ্বোধন

নজরুল ইসলাম চৌধুরী, জেলা করেসপন্ডেন্ট,ফেনী।

আপডেট টাইম : আগস্ট ২০ ২০২০, ১৯:৪১ | 1158 বার পঠিত | প্রিন্ট / ইপেপার প্রিন্ট / ইপেপার

ছাগলনাইয়ার পাঠাননগর ইউনিয়নের বাংলা বাজারে সাব্বির কমিউনিটি সেন্টার’র শুভ উদ্বোধন করা হয়। বৃহস্পতিবার (২০ আগস্ট) বিকেলে এ উপলক্ষে সাব্বির কমিউনিটি সেন্টার মিলনায়তনে আলোচনা সভা, মিলাদ ও দোয়া মাহফিলের আয়োজন করা হয় । গতিয়া আজিজুল হক উচ্চ বিদ্যালয়ের প্রতিষ্ঠাতা সভাপতি ও উপজেলা কৃষকলীগ’র সাধারণ সম্পাদক আবদুল হাই ভূঁইয়া’র সভাপতিত্বে অনুষ্ঠানে উদ্বোধক হিসেবে উপস্থিত ছিলেন, পাঠাননগর ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান রফিকুল হায়দার চৌধুরী জুয়েল। বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন, পাঠাননগর ইউনিয়নের সাবেক চেয়ারম্যান আবদুল্লাহ আল মোমিন ভূঁইয়া।
পাঠাননগর ইউনিয়ন আওয়ামী স্বেচ্ছাসেবকলীগ’র সাধারণ সম্পাদক মোঃ হাসান’র সঞ্চালনায় উদ্বোধনী অনুষ্ঠানে স্বাগত বক্তব্য রাখেন,  সাব্বির কমিউনিটি সেন্টার’র সত্ত্বাধিকারী কাজী হোসেন আহাম্মদ। এসময়
উপস্থিত ছিলেন, এড. আবদুল্লাহ আল জাহিদ, ইউপি সদস্য আবু জাফর সরওয়ার টিটু, ছাগলনাইয়া উপজেলা যুবলীগের সহ-সভাপতি রবিউল হক রবি সহ গণ্যমান্য ব্যক্তিবর্গ উপস্থিত ছিলেন।
Please follow and like us:

সর্বশেষ খবর

এ বিভাগের আরও খবর

সম্পাদক মন্ডলীর সভাপতি- আলহাজ্ব আবদুল গফুর ভূঁইয়া,সাবেক সংসদ সদস্য, প্রধান সম্পাদক- খোরশেদ আলম চৌধুরী, সম্পাদক- আশরাফুল ইসলাম জয়,  উপদেষ্টা সম্পাদক- নজরুল ইসলাম চৌধুরী।

 

ঢাকা অফিস : রোড # ১৩, নিকুঞ্জ - ২, খিলক্ষেত, ঢাকা-১২২৯,

সম্পাদক - ০১৫২১৩৬৯৭২৭,০১৬০১৯২০৭১৩

Email-dailynayaalo@gmail.com নিউজ রুম।

Email-Cvnayaalo@gmail.com সিভি জমা।

প্রধান সম্পাদক কর্তৃক  প্রচারিত ও প্রকাশিত।

 

সাইট উন্নয়নেঃ ICTSYLHET