ছাগলনাইয়া উপজেলার নবাগত সহকারী কমিশনার (ভূমি) হোমায়রা ইসলাম’র সাথে সৌজন্য সাক্ষাৎ করেছে উপজেলা জাসদ’র নেতৃবৃন্দ। সোমবার (২৪ আগস্ট) সকাল ১১ টায় এসিল্যান্ড হোমায়রা ইসলাম’র অফিস কক্ষে ফুলেল শুভেচ্ছা ও মতবিনিময় পর্ব অনুষ্ঠিত হয়। এসময় উপস্থিত ছিলেন, উপজেলা জাসদের সভাপতি বীর মুক্তিযোদ্ধা আব্দুল হাই মেম্বার, সাধারণ সম্পাদক রেজাউল করিম সরকার সোহাগ, সহ-সভাপতি সিরাজউদ্দৌলা পাটোয়ারী, যুগ্ম-সাধারণ সম্পাদক ছলিম উল্লাহ ভূঁইয়া , অর্থ সম্পাদক আজিজুল হক, প্রচার ও প্রকাশনা বিষয়ক সম্পাদক আবুল বাশার, রাধানগর ইউনিয়ন জাসর’র যুগ্ম-সাধারণ সম্পাদক মাস্টার আবুল কালাম প্রমুখ।
Please follow and like us:








