১৯শে এপ্রিল, ২০২৬ খ্রিস্টাব্দ, রবিবার, ৬ই বৈশাখ, ১৪৩৩ বঙ্গাব্দ, ১লা জিলকদ, ১৪৪৭ হিজরি

শিরোনামঃ-
  • হোম
  • হরেক-রকম
  • ভূমি দস্যুদের থেকে মুক্তিযোদ্ধাদের গণকবর রক্ষার দাবি




ভূমি দস্যুদের থেকে মুক্তিযোদ্ধাদের গণকবর রক্ষার দাবি

স্পেশাল করেসপন্ডেন্ট, নয়া আলো।

আপডেট টাইম : আগস্ট ৩১ ২০২০, ২৩:৩৯ | 899 বার পঠিত | প্রিন্ট / ইপেপার প্রিন্ট / ইপেপার

ফেনীর সোনাগাজীতে ভূমি দস্যুদের কবল থেকে দৌলত চৌধূরী দীঘির পাড়ের ৪’শ বছরের গণকবরাস্থান রক্ষার দাবিতে বিক্ষোভ ও মানববন্ধন কর্মসূচী পালন করেছে এলাকাবাসী।

রোববার সকাল সাড়ে দশটা থেকে দুপুর একটা পর্যন্ত দৌলত চৌধূরী দীঘি সংলগ্ন সড়কে মতিগঞ্জ ও সোনাগাজী সদর ইউনিয়নের সহস্রাধিক নারী-পুরুষ এই কর্মসূচী পালন করেন।

প্রতিবাদ সমাবেশে বক্তারা বলেন, একটি ভূমিদস্যু চক্র শত বছরের পুরনো এ গণকবরস্থানটিতে দেয়াল তৈরি করে জবর দখল করে নিচ্ছে। এখানে অন্তত ৫০/৬০ জন মুক্তিযোদ্ধার কবর রয়েছে। আমরা প্রশাসনের নিকট দাবি জানাই ভূমি দস্যুদের বিরুদ্ধে আইনানুগ ব্যবস্থা গ্রহণ করে গণকবরস্থানটি দখল মুক্ত করা হোক।

এলাকাবাসী জানায়, প্রায় ৪০০ বছর পূর্বে ছাড়াইতকান্দি গ্রামের জমিদার দৌলত চৌধূরী এলাকাবাসীর জন্য সুপেয় পানির ব্যবস্থা করতে ৯ একর জমিতে একটি দীঘি খনন করেন। তার নামানুসারে দীর্ঘিটির নামকরণ করা হয় দৌলত চৌধূরীর দীঘি। দীঘিটির চারপাশে স্থানীয় মৃত ব্যক্তিদের দাফনের জন্য গণকবরাস্থান হিসেবে উম্মুক্ত রাখা হয়। চার পাশেই ছাড়াইতকান্দি ও সুলাখালী গ্রামের হাজার হাজার নারী-পুরুষ ও শিশুকে ওই কবরাস্থানে সমাহিত করা হয়।

বংশানুক্রমে সর্বশেষ মুজিব আলী চৌধূরী গংদের ওয়ারিশ থেকে সুলাখালী গ্রামের ছালেহ আহমদ ও সুজাপুর গ্রামের জাহেদ হোসেন গং দীঘির জলাশয়ে মাছ চাষের জন্য ৫বছর মেয়াদী ইজারা নেন। তারা জলাশয় ইজারা নিয়ে দীঘির দক্ষিণ পাড়ে কবর থেকে কংকাল উপড়ে ফেলে দুটি দোকান ঘর ও পাকা সীমানা প্রচীর নির্মাণ কাজ শুরু করেন।

এছাড়াও দীঘির আপর তিন পাড়েও স্কেভেটর মেশিন দিয়ে মৃত মানুষদের কংকাল উপড়ে ফেলে। এনিয়ে গ্রামবাসীর মাঝে উত্তেজনার সৃষ্টি হয়। তারা আরো দাবি করেন, সালেহ আহম্মদ ও জাহেদ হোসেন এলাকার চিহ্নিত ভূমি দস্যু। তারা প্রতিনিয়ত ২০-২৫জনের সশস্ত্র সন্ত্রাসী বাহিনী লালন করে এলাকার সাধারণ মানুষদের জিন্মি করে রাখে। তাদের ভয়ে এলাকাবাসী মুখ খুলতে পারেনা। তাদের দাবি ওই গণকবরাস্থানে মহান মুক্তিযুদ্ধে নিহত শহীদ মুক্তি যোদ্ধা, ধর্মপ্রাণ মাওলানা, জমিদার বংশের লোক সহ দুটি গ্রামের হাজার হাজার মানুষ ওই কবরাস্থানে চির নিন্দ্রায় শায়ীত রয়েছেন। তাদের কংকাল উপড়ে ফেলে ভূমি দস্যু চক্রটি কবরাস্থান জবর দখলের পাঁয়তারা করে যাচ্ছে। দলমত নির্বিশেষে দুটি ইউনিয়নের দুটি গ্রামের কয়েক হাজার নারী-পুরুষ পুরুষ তাদের পূর্বপুরুষদের কবর সংরক্ষণ ও কবরাস্থানের পবিত্রতা রক্ষার দাবিতে প্রধানমন্ত্রী শেখ হাসিনার হস্তক্ষেপ কামনা করে এই কর্মসূচী পালন করেন। তারা ভূমি দস্যুদের কবল থেকে কবরাস্থানটি রক্ষায় প্রধানমন্ত্রী শেখ হাসিনা, ফেনীর জেলা প্রশাসক, পুলিশ সুপার ও র‍্যাবের হস্তক্ষেপ চেয়েছেন।

দৌলত চৌধূরী দীঘির গণকবরাস্থান রক্ষা কমিটির সভাপতি ও ওয়ারিশ সূত্রে একাংশের মালিক শাহাদাত হোসেন কায়েস চৌধূরীর সভাপতিত্বে এবং সাধারণ সম্পাদক নূরুল আলম শিমুলের সঞ্চালনায় মানববন্ধন কর্মসূচীতে অন্যান্যের মাঝে বক্তব্য রাখেন, মুক্তিযোদ্ধা আমিন উল্লাহ, একাংশের ওয়ারিশি মালিক সালাহ উদ্দিন চৌধূরী, গাজী সালাহ উদ্দিন রবিন, করিম উল্যাহ খোন্দকার, আরিফুল ইসলাম, সোহেল ছাকলাদার, আবুল হোসেন, আবুল কালাম, আবদুল শুক্কুর, শফি উল্যাহ, জয়নাল আবেদীন ও বিবি কুলছুম।

মানববন্ধন কর্মসূচীতে তারা আরো দাবি করেন, রোববার সকালে মানববন্ধন কর্মসূচীতে জড়ো হওয়ার প্রাক্কালে ভূমি দস্যু সালেহ আহম্মদ ও জাহেদ হোসেনের লালিত সন্ত্রাসী মো. রুবেল, মো. এয়াছিন, হেলাল উদ্দিন, রাকিব ও শাহাজাহানের নেতৃত্বে ১৫-২০জন সশস্ত্র সন্ত্রাসী সকাল সাড়ে নয়টার দিকে চাঁন মিয়া সওদার বাড়ির সামনে নিরিহ গ্রামবাসীর উপর হামলা করে। এসময় সন্ত্রাসীদের হামলায় মো. তারেক, মো. ফয়সাল, মো. সুজন, নজরুল ইসলাম, মো. রুবেল, মো. সজিব, মো. পিন্টু, মো. রিমন, মো. মিরাজ ও মো. সমীর সহ ১০জন গ্রামবাসী আহত হয়। আহতরা সোনাগাজী উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্স থেকে প্রাথমিক নিয়েছে। হামলাকারীদেরকে দ্রুত গ্রেফতার করে আইনের আওতায় আনারও দাবি জানান তারা।

Please follow and like us:

সর্বশেষ খবর

এ বিভাগের আরও খবর

সম্পাদক মন্ডলীর সভাপতি- আলহাজ্ব আবদুল গফুর ভূঁইয়া,সাবেক সংসদ সদস্য, প্রধান সম্পাদক- খোরশেদ আলম চৌধুরী, সম্পাদক- আশরাফুল ইসলাম জয়,  উপদেষ্টা সম্পাদক- নজরুল ইসলাম চৌধুরী।

 

ঢাকা অফিস : রোড # ১৩, নিকুঞ্জ - ২, খিলক্ষেত, ঢাকা-১২২৯,

সম্পাদক - ০১৫২১৩৬৯৭২৭,০১৬০১৯২০৭১৩

Email-dailynayaalo@gmail.com নিউজ রুম।

Email-Cvnayaalo@gmail.com সিভি জমা।

প্রধান সম্পাদক কর্তৃক  প্রচারিত ও প্রকাশিত।

 

সাইট উন্নয়নেঃ ICTSYLHET