১৯শে এপ্রিল, ২০২৬ খ্রিস্টাব্দ, রবিবার, ৬ই বৈশাখ, ১৪৩৩ বঙ্গাব্দ, ১লা জিলকদ, ১৪৪৭ হিজরি

শিরোনামঃ-
  • হোম
  • হরেক-রকম
  • মোংলা পোর্ট পৌরসভার দ্রুত নির্বাচনের দাবীতে সংবাদ সম্মেলন 




মোংলা পোর্ট পৌরসভার দ্রুত নির্বাচনের দাবীতে সংবাদ সম্মেলন 

স্পেশাল করেসপন্ডেন্ট, নয়া আলো।

আপডেট টাইম : সেপ্টেম্বর ০১ ২০২০, ২৩:৩৯ | 943 বার পঠিত | প্রিন্ট / ইপেপার প্রিন্ট / ইপেপার

দেশের ২য় বৃহত্তম সমুদ্র বন্দর বাগেরহাটের মোংলা পোর্ট পৌরসভার নির্বাচনের দাবিতে সংবাদ সম্মেলন করেছেন মোংলা উপজেলা মুক্তিযোদ্ধা সংসদের সাবেক সহকারী কমান্ডার মোহাম্মাদ ইস্রাফিল ইজারাদার। প্রায় ৫ বছর আগে মেয়াদ উত্তীর্ণ হয়েছে মোংলা পৌরসভার। তিনি প্রশাসক নিয়োগ করে দ্রুত নির্বাচনের দাবী জানান।
বাগেরহাট প্রেসক্লাবে মঙ্গলবার দুপুরে সংবাদ সম্মেলনে মুক্তিযোদ্ধা ইস্রাফিল ইজারাদার লিখিত বক্তব্যে বলেন, বি এন পি নেতা মোংলা পোর্ট মেয়র জুলফিকার আলীর মেয়াদ প্রায় ৫ বছর আগে শেষ হয়েছে। তার অনুসারীদের দ্বারা  মামলা দিয়ে মংলা পোর্ট পৌরসভার নির্বাচন  যেন না হয় সেজন্য ষড়যন্ত্র করছে।
তিনি আরো বলেন, মংলা পোর্টের মেয়র মংলা পৌর বিএনপির সাধারন সম্পাদক, জেলা বিএনপির প্রভাবশালী নেতা, ২০০৫ সালে বিদেশী জাহাজে এবং ২০১১ সালে যুবলীগের মিছিলে গুলি করে। ২০১৭ সালে বঙ্গবন্ধু ও প্রধানমন্ত্রী শেখ হাসিনার ছবি পদদলিত করে। কোটি কোটি টাকা আত্মসাৎকারী মেয়র জুলফিকার মংলা বন্দরের নামে বেনামে সরকারি সম্পত্তি দখল করেছে। বন্দরের সম্পদ দখল করে হোটেল সুন্দরবন প্যালেস নামে বহুতল ভবন নির্মান করেছে। ভুয়া কাগজ পত্র বানিয়ে পৌরসভার নির্বাচন বিলম্ব করার জন্য আগের মতো মামলা করার ষড়যন্ত্র করছে। কোন এক অদৃশ্য কারনে নির্বাচন কমিশনও নির্বাচন দিচ্ছে না।
সংবাদ সম্মেলনে তিনি মংলা পোর্ট পৌরসভায় প্রশাষক নিয়োগ করে নির্বাচন দেওয়ার জন্য সরকারের প্রতি জোর দাবী জানান।
Please follow and like us:

সর্বশেষ খবর

এ বিভাগের আরও খবর

সম্পাদক মন্ডলীর সভাপতি- আলহাজ্ব আবদুল গফুর ভূঁইয়া,সাবেক সংসদ সদস্য, প্রধান সম্পাদক- খোরশেদ আলম চৌধুরী, সম্পাদক- আশরাফুল ইসলাম জয়,  উপদেষ্টা সম্পাদক- নজরুল ইসলাম চৌধুরী।

 

ঢাকা অফিস : রোড # ১৩, নিকুঞ্জ - ২, খিলক্ষেত, ঢাকা-১২২৯,

সম্পাদক - ০১৫২১৩৬৯৭২৭,০১৬০১৯২০৭১৩

Email-dailynayaalo@gmail.com নিউজ রুম।

Email-Cvnayaalo@gmail.com সিভি জমা।

প্রধান সম্পাদক কর্তৃক  প্রচারিত ও প্রকাশিত।

 

সাইট উন্নয়নেঃ ICTSYLHET