, , ,

শিরোনামঃ-
  • হোম
  • মৃত্যু
  • কেশবপুরের পাঁজিয়া ইউপির সাবেক চেয়ারম্যান নিজাম উদ্দিনের মৃত্যু




কেশবপুরের পাঁজিয়া ইউপির সাবেক চেয়ারম্যান নিজাম উদ্দিনের মৃত্যু

এস আর সাঈদ কেশবপুুর,যশোর করেসপন্ডেন্ট।

আপডেট টাইম : সেপ্টেম্বর ০৪ ২০২০, ২২:৩৯ | 948 বার পঠিত | প্রিন্ট / ইপেপার প্রিন্ট / ইপেপার

যশোরের কেশবপুর উপজেলার পাঁজিয়া ইউনিয়ন পরিষদের সাবেক চেয়ারম্যানও অবসরপ্রাপ্ত প্রধান শিক্ষক নিজাম উদ্দিন (৬৭) শুক্রবার দুপুরে মাদারডাঙ্গা গ্রামের নিজ বাড়িতে হৃদযন্ত্রের ক্রিয়া বন্ধ হয়ে মৃত্যুবরণ করেছেন। (ইন্না লিল্লাহি ওয়া ইন্না ইলাহি রাজিউন)। তিনি ২৬ বিল পানি নিষ্কাশন সংগ্রাম কমিটির আহ্বায়ক ছিলেন। এলাকার জলাবদ্ধতা নিষ্কাশনে কৃষকের পক্ষে আন্দোলন সংগ্রাম করায় তিনি কৃষক বন্ধু হিসাবে পরিচিতি পান। মৃত্যুকালে তিনি স্ত্রী, ২ পূত্র ও ১ কন্যা-সহ অসংখ্য গুণাগ্রাহী রেখে গেছেন। মৃত্যুর খবর শুনে সর্বস্তরের মানুষ তাকে শেষ বারের মতো এক নজর দেখার জন্য তাঁর বাড়িতে ভিড় করেন। শনিবার (৫ সেপ্টেম্বর) সকালে জানাজা শেষে পারিবারিক কবরস্থানে তাঁর দাফন সম্পন্ন করা হবে বলে পারিবারিক সূত্রে জানা গেছে ।
এদিকে সাবেক চেয়ারম্যান নিজাম উদ্দিনের মৃত্যুতে গভীর শোক ও শোক সন্তপ্ত পরিবারের প্রতি সমবেদনা জানিয়েছেন পৌর মেয়র রফিকুল ইসলাম, পাঁজিয়া ইউপি চেয়ারম্যান শফিকুল ইসলাম মুকুল, কেশবপুর উপজেলা প্রেসক্লাবে সভাপতি এস আর সাঈদ, সাধারণ সম্পাদক কে এম মিজানুর রহমান, সিনিয়র সহ-সভাপতি কৃষ্ণপদ দাস, সহ-সভাপতি অধ্যক্ষ জাকির হোসেন, যুগ্ম-সম্পাদক গৌতম চট্টোপাধ্যায়, যুগ্ম-সম্পাদক শামীম রেজা, সাংগঠনিক সম্পাদক আবু হুরাইয়ারা রাসেল, কোষাধ্যক্ষ শফিকুল ইসলাম সুইট, দপ্তর সম্পাদক জাকির হোসেন সবুজ, সহ-দপ্তর সম্পাদক আবুল বাসার, প্রচার ও প্রকাশনা সম্পাদক রাশিদুল ইসলাম, সাহিত্য ও সাংস্কৃতিক সম্পাদক অলোক বসু বাপী, সমাজ কল্যাণ সম্পাদক হাসানুজ্জামান লিন্টু, ক্রীড়া সম্পাদক রেজোয়ান হোসেন লিটন, গ্রন্থাগার সম্পাদক শামসুর রহমান বাবলা, মহিলা বিষয়ক সম্পাদিকা সাবিহা জামান, নির্বাহী সদস্য কাজী আজাহারুল ইসলাম মানিক, গোলাম ফারুক বাবু, আব্দুল্লাহ আল মাহফুজ ও মোহাচ্ছান আলী শাওন, সদস্য কাওছার হোসেন রুবেল, নূর এ আলম সিদ্দিকী, মীর আজিজ হাসান, মেহেদী হাসান সুমন, কবির হোসেন, জাহিদুল ইসলাম, তুহিন হোসেন, সৈয়দ ফয়সাল হাসান রিফাত, মফিজুর রহমান, ফারুক হোসেন, আলতাফ হোসেন, সাইদুর ইসলাম, মুন্নাফ হোসেন, সোহেল রানা, তানিম আরাফাত, মোরশেদ আলম, আক্তারুজ্জামান, সরদার মোস্তফা কামাল হিরো, শিমুল হাসান, এনামূল হক প্রমুখ ।

Please follow and like us:

সর্বশেষ খবর

এ বিভাগের আরও খবর

প্রধান সম্পাদক- খোরশেদ আলম চৌধুরী, সম্পাদক- আশরাফুল ইসলাম জয়,  উপদেষ্টা সম্পাদক- নজরুল ইসলাম চৌধুরী।

 

ঢাকা অফিস : রোড # ১৩, নিকুঞ্জ - ২, খিলক্ষেত, ঢাকা-১২২৯,

সম্পাদক - ০১৫২১৩৬৯৭২৭,০১৬০১৯২০৭১৩

Email-dailynayaalo@gmail.com নিউজ রুম।

Email-Cvnayaalo@gmail.com সিভি জমা।

প্রধান সম্পাদক কর্তৃক  প্রচারিত ও প্রকাশিত।

 

সাইট উন্নয়নেঃ ICTSYLHET