, , ,

শিরোনামঃ-




বগুড়ায় দূর্বৃত্তদের হাতে কলেজ ছাত্র খুন

বিল্লাল হোসেন, দেবিদ্বার,কুমিল্লা করেসপন্ডেন্ট।

আপডেট টাইম : সেপ্টেম্বর ০৭ ২০২০, ১৭:২৪ | 985 বার পঠিত | প্রিন্ট / ইপেপার প্রিন্ট / ইপেপার

বগুড়ার কাহালুতে এক কলেজ ছাত্রকে খুন করেছে দূর্বৃত্তরা। সোমবার সকালে মাটির নিচে পুঁতে রাখা অবস্থায় তার মরদেহ উদ্ধার করেছে পুলিশ। এ ঘটনায় জড়িত সন্দেহে দু’জনকে আটক করা হয়েছে।
খুনের শিকার যুবকরে নাম আন্না(২০)। সে কাহালু উপজেলার মুরইল ইউনিয়নের ডোমর গ্রামের আজিজুর রহমানের ছেলে ও গাইবান্ধা কৃষি কলেজের ছাত্র।
স্থানীয়রা জানায়, কলেজছাত্র আন্না রোববার রাত ৮টার দিকে বাড়ি থেকে বের হয়ে আর বাড়ি না ফিরলে পরিবারের লোকজন বিভিন্ন স্থানে খোঁজ নিয়েও তার সন্ধান পায়নি।
অবশেষে আজ সোমবার সকালে পার্শ্ববর্তী ডোমর খাঁ পাড়া গ্রামের একটি পরিত্যক্ত জমির মাটির নিচে লাশ দেখে পুলিশে খবর দেয় এলাকাবাসী। নিহত আন্নার একটি হাত মাটির উপরে ছিল এবং পুরো শরীর মাটির নিচে পুঁতে রাখা ছিল।
পুলিশের ধারনা, লাশ গুমের উদ্দেশে মাটির নিচে পুঁতে রাখে হত্যাকারীরা।
এ ব্যাপারে কাহালু থানার এসআই হাফিজুর রহমান  জানান, পারিবারিক কারণে হত্যাকাণ্ড ঘটতে পারে বলে সন্দেহ করা হচ্ছে।
Attachments area
Please follow and like us:

সর্বশেষ খবর

এ বিভাগের আরও খবর

প্রধান সম্পাদক- খোরশেদ আলম চৌধুরী, সম্পাদক- আশরাফুল ইসলাম জয়,  উপদেষ্টা সম্পাদক- নজরুল ইসলাম চৌধুরী।

 

ঢাকা অফিস : রোড # ১৩, নিকুঞ্জ - ২, খিলক্ষেত, ঢাকা-১২২৯,

সম্পাদক - ০১৫২১৩৬৯৭২৭,০১৬০১৯২০৭১৩

Email-dailynayaalo@gmail.com নিউজ রুম।

Email-Cvnayaalo@gmail.com সিভি জমা।

প্রধান সম্পাদক কর্তৃক  প্রচারিত ও প্রকাশিত।

 

সাইট উন্নয়নেঃ ICTSYLHET