, , ,

শিরোনামঃ-
  • হোম
  • মৃত্যু
  • বরিশালে স্কুল ছাত্রের ঘুসিতে প্রাণ গেল গাড়িচালকের




বরিশালে স্কুল ছাত্রের ঘুসিতে প্রাণ গেল গাড়িচালকের

প্রেস বিজ্ঞপ্তি।

আপডেট টাইম : সেপ্টেম্বর ২৫ ২০২০, ১৬:০৬ | 955 বার পঠিত | প্রিন্ট / ইপেপার প্রিন্ট / ইপেপার

বরিশাল নগরীর কাউনিয়ায় স্কুল পড়ুয়া কিশোরের ঘুসিতে প্রাণ হারিয়েছেন ৪২ বছর বয়সি এক ব্যক্তি। এই ঘটনায় স্থানীয় জনতা অভিযুক্ত ও কিশোরকে আটক করে পুলিশের হাতে তুলে দিয়েছে। বৃহস্পতিবার বিকাল সাড়ে ৫টার দিকে কাউনিয়া থানাধীন বরিশাল শহরের ৩ নম্বর ওয়ার্ডের মৃধা বাড়ি এলাকায় এই ঘটনা ঘটে।
নিহত হেলাল উদ্দিন নামের ওই ব্যক্তি একই ওয়ার্ডের মৃধা বাড়ির বাসিন্দা। অমৃত ফুট প্রডাক্টস কোম্পানির গাড়িচালক ছিলেন তিনি।
আটক কিশোর সাকিব স্থানীয় কামাল উদ্দিনের বাড়ির ভাড়াটিয়া নুরুজ্জামানের ছেলে। স্থানীয় একটি মাধ্যমিক বিদ্যালয়ের ১০ শ্রেণির ছাত্র।
পুলিশ জানিয়েছে, তুচ্ছ ঘটনা নিয়ে সাকিব ও হেলাল উদ্দিনের মধ্যে কথা কাটাকাটি হয়। এসময় সাকিব ক্ষুব্ধ হয়ে হেলালের মাথায় সজোরে ঘুসি মারে। এতে জ্ঞান হারিয়ে রাস্তায় লুটে পড়েন গাড়িচালক হেলাল উদ্দিন। পরে স্থানীয়রা তাকে উদ্ধার করে বরিশাল শের-ই বাংলা মেডিকেল কলেজ হাসপাতালে নিয়ে যায়। পরে জরুরি বিভাগের দায়িত্বরত চিকিৎসক মৃত বলে ঘোষণা করেন।
কাউনিয়া থানার ওসি আজিমুল করিম জানান, মৃতদেহ ময়নাতদন্তের জন্য শেবাচিম হাসপাতাল মর্গে পাঠানো হয়েছে।
অভিযুক্ত কিশোরকে স্থানীয়রা আটক করে থানায় খবর দিলে পুলিশ ঘটনাস্থলে পৌঁছে ওই কিশোরকে আটক করে।
Please follow and like us:

সর্বশেষ খবর

এ বিভাগের আরও খবর

প্রধান সম্পাদক- খোরশেদ আলম চৌধুরী, সম্পাদক- আশরাফুল ইসলাম জয়,  উপদেষ্টা সম্পাদক- নজরুল ইসলাম চৌধুরী।

 

ঢাকা অফিস : রোড # ১৩, নিকুঞ্জ - ২, খিলক্ষেত, ঢাকা-১২২৯,

সম্পাদক - ০১৫২১৩৬৯৭২৭,০১৬০১৯২০৭১৩

Email-dailynayaalo@gmail.com নিউজ রুম।

Email-Cvnayaalo@gmail.com সিভি জমা।

প্রধান সম্পাদক কর্তৃক  প্রচারিত ও প্রকাশিত।

 

সাইট উন্নয়নেঃ ICTSYLHET