১৮ই এপ্রিল, ২০২৬ খ্রিস্টাব্দ, শনিবার, ৫ই বৈশাখ, ১৪৩৩ বঙ্গাব্দ, ২৯শে শাওয়াল, ১৪৪৭ হিজরি

শিরোনামঃ-




আটোয়ারীতে ডিজিটাল প্যানা প্রিন্টার্স উদ্বোধন

ইউসুফ আলী, আটোয়ারী,পঞ্চগড় করেসপন্ডেন্ট।

আপডেট টাইম : অক্টোবর ১১ ২০২০, ১৮:৫৭ | 964 বার পঠিত | প্রিন্ট / ইপেপার প্রিন্ট / ইপেপার

পঞ্চগড়ের আটোয়ারীতে প্যানা প্রিন্টার্স আনুষ্ঠানিকভাবে শুভ উদ্বোধন করা হয়েছে। শনিবার (১০ অক্টোবর) সন্ধায় উপজেলার বড়দাপ প্যারিস সিনেমা সংলগ্ন এলাকায় আলোচনা সভা শেষে প্রধান অতিথি হিসেবে ফিতা কেটে আনুষ্ঠানিকভাবে প্যানা প্রিন্টার্সের শুভ উদ্বোধন করেন পঞ্চগড় জেলা পরিষদ চেয়ারম্যান আলহাজ্ব মোঃ আনোয়ার সাদাত সম্রাট। আলোচনা সভায় সভাপতিত্ব করেন রাধানগর ইউপি চেয়ারম্যান মোঃ আবু জাহেদ। ডিজিটাল যুগে প্যানা প্রিন্টার্সের গুরুত্ব ও প্রয়োজনীয়তা সম্পর্কে বিশেষ অতিথির বক্তব্য রাখেন উপজেলা পরিষদ চেয়ারম্যান মোঃ তৌহিদুল ইসলাম, উপজেলা কৃষি অফিসার আব্দুল্লাহ আল মামুন, উপজেলা স্বাস্থ্য ও প. প. কর্মকর্তা ডা: মোঃ হুমায়ুন কবীর, আটোয়ারী থানার অফিসার ইনচার্জ মোঃ ইজার উদ্দীন প্রমুখ। অনুষ্ঠান সঞ্চালনা করেন উপজেলা ক্ষুদ্র নৃ-গোষ্ঠী কম্পিউটার প্রশিক্ষণ সেন্টারের প্রশিক্ষক মোঃ সুজন কলি। প্যানা প্রিন্টার্সের সত্বাধিকারী আলহাজ্ব মোঃ আবুল কালাম আজাদ সবার সহযোগিতা কামনা করে বলেন, আজ প্যানা প্রিন্টার্স উদ্বোধন হলো, পরবর্তীতে প্রিন্টিং প্রেস সহ প্রিন্টিং জগতের সকল ব্যবস্থা রেখে আটোয়ারী উপজেলা সহ পার্শ্ববর্তী উপজেলাতেও প্রিন্টিং কাজের যাবতীয় সেবা দিব-ইনশাাল্লাহ।

Please follow and like us:

সর্বশেষ খবর

এ বিভাগের আরও খবর

সম্পাদক মন্ডলীর সভাপতি- আলহাজ্ব আবদুল গফুর ভূঁইয়া,সাবেক সংসদ সদস্য, প্রধান সম্পাদক- খোরশেদ আলম চৌধুরী, সম্পাদক- আশরাফুল ইসলাম জয়,  উপদেষ্টা সম্পাদক- নজরুল ইসলাম চৌধুরী।

 

ঢাকা অফিস : রোড # ১৩, নিকুঞ্জ - ২, খিলক্ষেত, ঢাকা-১২২৯,

সম্পাদক - ০১৫২১৩৬৯৭২৭,০১৬০১৯২০৭১৩

Email-dailynayaalo@gmail.com নিউজ রুম।

Email-Cvnayaalo@gmail.com সিভি জমা।

প্রধান সম্পাদক কর্তৃক  প্রচারিত ও প্রকাশিত।

 

সাইট উন্নয়নেঃ ICTSYLHET