১লা মে, ২০২৬ খ্রিস্টাব্দ, শুক্রবার, ১৮ই বৈশাখ, ১৪৩৩ বঙ্গাব্দ, ১৩ই জিলকদ, ১৪৪৭ হিজরি

শিরোনামঃ-




ছাগলনাইয়ায় মহিলা বিষয়ক অফিসের আয়োজনে স্বাস্থ্য ক্যাম্প অনুষ্ঠিত

নজরুল ইসলাম চৌধুরী, জেলা করেসপন্ডেন্ট,ফেনী।

আপডেট টাইম : নভেম্বর ১৮ ২০২০, ১৮:২০ | 1220 বার পঠিত | প্রিন্ট / ইপেপার প্রিন্ট / ইপেপার

মহিলা বিষয়ক অধিদপ্তর কর্তৃক পরিচালিত কর্মজীবী ল্যাকটেটিং মাদার সহায়তা তহবিল কর্মসূচির আওতায় উপকার ভোগীদের স্বাস্থ্য সেবা জোরদার করার লক্ষে ছাগলনাইয়ায় হেলথ ক্যাম্প আয়োজন করা হয়। উপজেলা মহিলা বিষয়ক অফিসের আয়োজনে বুধবার (১৮ নভেম্বর) সকাল ১১ টায় উপজেলা পরিষদ হলরুমে এ হেলথ ক্যাম্প অনুষ্ঠিত হয়। এসময় ৫০ জন মহিলাকে ল্যাকটেটিং মাদারের কার্ড বিতরণ করা হয়। উপজেলা নির্বাহী অফিসার সাজিয়া তাহের’র সভাপতিত্বে ও মহিলা বিষয়ক কর্মকর্তা মোমেনা বেগম’র সঞ্চালনায় অনুষ্ঠানে স্বাস্থ্য সেবা বিষয়ে আলোচনা করেন, উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সের মেডিকেল অফিসার ডাঃ এস এম ফেরদৌস জাহান বেগম শারমিন। এসময় আমন্ত্রিত অতিথিদের মাঝে বক্তব্য রাখেন, ছাগলনাইয়া পৌরসভার মেয়র এম মোস্তফা, উপজেলা মহিলা ভাইস চেয়ারম্যান বিবি জুলেখা শিল্পী, সাংবাদিক নজরুল ইসলাম চৌধুরী, পৌর কাউন্সিলর শাহেনা আক্তার, আলেয়া বেগম মনজু, উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সের এস এ সি এম ও রোজি সুলতানা আক্তার।

Please follow and like us:

সর্বশেষ খবর

এ বিভাগের আরও খবর

সম্পাদক মন্ডলীর সভাপতি- আলহাজ্ব আবদুল গফুর ভূঁইয়া,সাবেক সংসদ সদস্য, প্রধান সম্পাদক- খোরশেদ আলম চৌধুরী, সম্পাদক- আশরাফুল ইসলাম জয়,  উপদেষ্টা সম্পাদক- নজরুল ইসলাম চৌধুরী।

 

ঢাকা অফিস : রোড # ১৩, নিকুঞ্জ - ২, খিলক্ষেত, ঢাকা-১২২৯,

সম্পাদক - ০১৫২১৩৬৯৭২৭,০১৬০১৯২০৭১৩

Email-dailynayaalo@gmail.com নিউজ রুম।

Email-Cvnayaalo@gmail.com সিভি জমা।

প্রধান সম্পাদক কর্তৃক  প্রচারিত ও প্রকাশিত।

 

সাইট উন্নয়নেঃ ICTSYLHET