, , ,

শিরোনামঃ-
  • হোম
  • সকল সংবাদ
  • আটোয়ারীতে সংবাদপত্র পাঠে উৎসাহ বৃদ্ধি ও কোভিড-১৯ প্রতিরোধে আমাদের করনীয় সভা




আটোয়ারীতে সংবাদপত্র পাঠে উৎসাহ বৃদ্ধি ও কোভিড-১৯ প্রতিরোধে আমাদের করনীয় সভা

ইউসুফ আলী, আটোয়ারী,পঞ্চগড় করেসপন্ডেন্ট।

আপডেট টাইম : নভেম্বর ২৮ ২০২০, ১৭:৪২ | 976 বার পঠিত | প্রিন্ট / ইপেপার প্রিন্ট / ইপেপার

পঞ্চগড়ের আটোয়ারীতে সংবাদপত্র পাঠে উৎসাহ বৃদ্ধিকরণ ও মহামারী করোনা ভাইরাস সংক্রমন রোধে আমাদের করনীয় বিষয়ে সভা অনুষ্ঠিত হয়েছে। শুক্রবার (২৭ নভেম্বর)সন্ধায় আটোয়ারী উপজেলা প্রেসক্লাবে সভাটি অনুষ্ঠিত হয়। এতে সভাপতিত্ব করেন আটোয়ারী উপজেলা প্রেসক্লাবর সভাপতি ও দৈনিক মানবজমিন পত্রিকার প্রতিনিধি মোঃ ইউসুফ আলী। উপজেলা প্রেসক্লাবের সাধারণ সম্পাদক দৈনিক ভোরের দর্পণ পত্রিকার প্রতিনিধি মোঃ জাহেরুল ইসলামের সঞ্চালনায় দৈনন্দিন সংবাদপত্র পাঠে পাঠকদের উৎসাহ বৃদ্ধি এবং বর্তমান মহামারী করোনা ভাইরাস সংক্রমন রোধে আমাদের করনীয় সম্পর্কে গুরুত্বারোপ করে বক্তব্য রাখেন উপজেলা প্রেসক্লাবের সিনিয়র সহ-সভাপতি ও ডেইলী অবজারভার পত্রিকার প্রতিনিধি মোঃ শাহীনুর ইসলাম শাহীন, দৈনিক আজকালের খবর প্রত্রিকার প্রতিনিধি মোঃ লিহাজ উদ্দীন, দৈনিক ডেল্টাটাইম পত্রিকার প্রতিনিধি মোঃ হাফিজুল ইসলাম ,দৈনিক বিজয় বাংলা পত্রিকার প্রতিনিধি মোঃ আব্দুল মজিদ, উপজেলা যুবলীগের যুগ্ম আহবায়ক মোঃ সেলিম মোর্শেদ মানিক, দৈনিক অর্থনীতির কাগজ পত্রিকার প্রতিনিধি মোঃ মাসুদ রানা প্রমুখ।সভায় সংবাদ সংগ্রহের পাশাপাশি কোভিড-১৯ সংক্রমন রোধে মাক্স ব্যবহার, স্বাস্থ্যবিধি মেনে চলা সহ শরিরীক দুরত্ব বজায় রাখা সম্পর্কে এলাকায় জন সচেতনতা মুলক কার্যক্রমে অংশ গ্রহন করতে সংবাদকর্মীদের অনুরোধ জানানো হয়।

Please follow and like us:

সর্বশেষ খবর

এ বিভাগের আরও খবর

প্রধান সম্পাদক- খোরশেদ আলম চৌধুরী, সম্পাদক- আশরাফুল ইসলাম জয়,  উপদেষ্টা সম্পাদক- নজরুল ইসলাম চৌধুরী।

 

ঢাকা অফিস : রোড # ১৩, নিকুঞ্জ - ২, খিলক্ষেত, ঢাকা-১২২৯,

সম্পাদক - ০১৫২১৩৬৯৭২৭,০১৬০১৯২০৭১৩

Email-dailynayaalo@gmail.com নিউজ রুম।

Email-Cvnayaalo@gmail.com সিভি জমা।

প্রধান সম্পাদক কর্তৃক  প্রচারিত ও প্রকাশিত।

 

সাইট উন্নয়নেঃ ICTSYLHET