, , ,

শিরোনামঃ-
  • হোম
  • সকল সংবাদ
  • চৌদ্দগ্রামে পুকুর থেকে অজ্ঞাতনামা ব্যক্তির লাশ উদ্ধার




চৌদ্দগ্রামে পুকুর থেকে অজ্ঞাতনামা ব্যক্তির লাশ উদ্ধার

মোঃ শাহীন আলম, স্টাফ করেসপন্ডেন্ট।

আপডেট টাইম : ডিসেম্বর ০৩ ২০২০, ১৭:১৮ | 883 বার পঠিত | প্রিন্ট / ইপেপার প্রিন্ট / ইপেপার

কুমিল্লার চৌদ্দগ্রামে পুকুরে ভাসমান অবস্থায় অজ্ঞাতনামা (৪২) এক ব্যক্তির লাশ উদ্ধার করেছে পুলিশ। বৃহস্পতিবার দুপুরে উপজেলার উজিরপুর ইউনিয়নের মানিকপুর গ্রামের একটি পুকুর থেকে লাশটি উদ্ধার করা হয়।
জানা গেছে, বৃহস্পতিবার সকালে স্থানীয় লোকজন মানিকপুর পূর্বপাড়ার মৃত জোবেদ আলী মেম্বারের পুকুরে একটি লাশ ভাসতে দেখে পুলিশকে খবর দেয়। পুলিশ ঘটনাস্থলে গিয়ে লাশটি উদ্ধার ও সুরতহাল শেষে থানায় নিয়ে আসে।
এ ব্যাপারে চৌদ্দগ্রাম থানার এসআই মোঃ নাছের জানান, ‘খবর পেয়ে লাশ উদ্ধার করা হয়। এখনও লাশের পরিচয় পাওয়া যায়নি। পরিচয় সনাক্তের জন্যে ফিঙ্গার প্রিন্টের ব্যবস্থা করা হচ্ছে। পরিচয় সনাক্তের পর বিস্তারিত বলা যাবে’।

Please follow and like us:

সর্বশেষ খবর

এ বিভাগের আরও খবর

প্রধান সম্পাদক- খোরশেদ আলম চৌধুরী, সম্পাদক- আশরাফুল ইসলাম জয়,  উপদেষ্টা সম্পাদক- নজরুল ইসলাম চৌধুরী।

 

ঢাকা অফিস : রোড # ১৩, নিকুঞ্জ - ২, খিলক্ষেত, ঢাকা-১২২৯,

সম্পাদক - ০১৫২১৩৬৯৭২৭,০১৬০১৯২০৭১৩

Email-dailynayaalo@gmail.com নিউজ রুম।

Email-Cvnayaalo@gmail.com সিভি জমা।

প্রধান সম্পাদক কর্তৃক  প্রচারিত ও প্রকাশিত।

 

সাইট উন্নয়নেঃ ICTSYLHET