, , ,

শিরোনামঃ-
  • হোম
  • রাজনীতি
  • দিনাজপুর পৌরসভা নির্বাচনে উঠান বৈঠক করে ভোট চাইলেন মেয়র প্রার্থী আহমেদ শফি রুবেল




দিনাজপুর পৌরসভা নির্বাচনে উঠান বৈঠক করে ভোট চাইলেন মেয়র প্রার্থী আহমেদ শফি রুবেল

নাজমুল ইসলাম মিলন, দিনাজপুর করেসপন্ডেন্ট।

আপডেট টাইম : ডিসেম্বর ০৫ ২০২০, ২১:০৩ | 1006 বার পঠিত | প্রিন্ট / ইপেপার প্রিন্ট / ইপেপার

আসন্ন দিনাজপুর পৌরসভা নির্বাচন উপলক্ষে ৪ ডিসেম্বর শুক্রবার রাতে দিনাজপুর শহরের দক্ষিণ বালুবাড়ী ঢাকাইয়াপট্টি এলাকায় জেলা জাতীয় পার্টির উদ্যোগে স্থানীয়দের নিয়ে উঠান বৈঠকের আয়োজন করা হয়।
উক্ত উঠান বৈঠকে জেলা জাতীয় পার্টির সাধারণ সম্পাদক ডাঃ আনোয়ার হোসেনের সভাপতিত্বে ও সারওয়ার জাহান নবাবের সঞ্চালনায় জাতীয় পার্টির কেন্দ্রীয় কমিটির ভাইস চেয়ারম্যান ও দিনাজপুর জেলা জাতীয় পার্টির সাধারণ সম্পাদক (মেয়র দোয়াপ্রার্থী) আহমেদ শফি রুবেল তার বক্তব্যে বলেন, আমি দিনাজপুর পৌরবাসীর নিকট ভোট নয় বরং রাস্তাঘাট ড্রেন-কালভার্ট সমস্যা দূরীকরণ, দূনীর্তি নিরোধে ও সামাজিক সহনশীলতায় মেয়র করণের লক্ষে দোয়াও আশির্বাদ চাই। তিনি বলেন, হুইপ, মেয়র দ্বন্দ্বে দিনাজপুরের রাস্তাঘাটসহ পৌরবাসীর বেহাল অবস্থা, উন্নয়নের অর্থ ভেস্তে যেতে বসেছে।
পল্লীবন্ধু হুসেইন মুহাম্মদ এরশাদ পৌরসভাকে প্রথম শ্রেণীর পৌরসভা ঘোষণা করেছিল। জাতীয় পার্টির আমলে দেশের আমূল উন্নয়ন হয়েছে দিনাজপুর পৌরবাসী আগামী নির্বাচনে তৃতীয় ব্যক্তি হিসেবে জাতীয় পার্টির প্রার্থী মেয়র নির্বাচিত করার চিন্তা করছে। আগামী নির্বাচনে আমায় ভোট দিয়ে মেয়র নির্বাচিত করে অন্যায় মূলক কাজকে প্রতিরোধ করা এবং ডিজিটাল পৌরসভা ডিজিটাল পৌরসভা গড়ার সুযোগ। বক্তব্য রাখেন জেলা জাতীয় পার্টির সহ-সভাপতি মীর তৌহিদুল ইসলাম স্বপন, স্বেচ্ছাসেবক পার্টির সদস্য সচিব আনিসুজ্জামান মিলন, লাইসুর রহমান লাভলু স্থানীয় শিলন চৌধুরী, প্রমুখ।

Please follow and like us:

সর্বশেষ খবর

এ বিভাগের আরও খবর

প্রধান সম্পাদক- খোরশেদ আলম চৌধুরী, সম্পাদক- আশরাফুল ইসলাম জয়,  উপদেষ্টা সম্পাদক- নজরুল ইসলাম চৌধুরী।

 

ঢাকা অফিস : রোড # ১৩, নিকুঞ্জ - ২, খিলক্ষেত, ঢাকা-১২২৯,

সম্পাদক - ০১৫২১৩৬৯৭২৭,০১৬০১৯২০৭১৩

Email-dailynayaalo@gmail.com নিউজ রুম।

Email-Cvnayaalo@gmail.com সিভি জমা।

প্রধান সম্পাদক কর্তৃক  প্রচারিত ও প্রকাশিত।

 

সাইট উন্নয়নেঃ ICTSYLHET