, , ,

শিরোনামঃ-
  • হোম
  • সকল সংবাদ
  • শার্শায় প্রধানমন্ত্রীর আশ্রায়নে জমি নেই,ঘর নইে,গৃহহীনদের ঘর নির্মাণ




শার্শায় প্রধানমন্ত্রীর আশ্রায়নে জমি নেই,ঘর নইে,গৃহহীনদের ঘর নির্মাণ

সোহাগ হোসেন, বেনাপোল,যশোর করেসপন্ডেন্ট।

আপডেট টাইম : ডিসেম্বর ১৯ ২০২০, ১৯:১২ | 846 বার পঠিত | প্রিন্ট / ইপেপার প্রিন্ট / ইপেপার

যশোরের শার্শায় ’মুজিবশতবর্ষ’ উপলক্ষে ৫০টি ভুমিহীন পরিবার পাচ্ছে দু’কক্ষবিশিষ্ট সেমি পাকা ঘর। প্রধানমন্ত্রীর আশ্রায়ন প্রকল্প-২এর আওতায় উপজেলার ৫০টি পরিবারকে মোট ৮৫লাখ ৫০ হাজার টাকা ব্যয়ে সরকারী খাস জমিতে এ ঘর নির্মাণ করা হচ্ছে। মুজিব শতবর্ষে কেউ গৃহহীন থাকবে না, সরকারের এমন নির্দেশনায় মাঠে কাজ করছে উপজেলা প্রশাসন। তালিকাভুক্ত সুবিধাভোগীদের জন্য চলছে যাছাই-বাছাইয়ের কাজ। উপজেলার উলাশী বাজারের সাথে ও পাশে এবং বালুন্ডা বাজারের পাশে দখলমুক্ত হওয়া সরকারী খাস জমিতে গৃহহীনদের জন্য এসব দু’কক্ষবিশিষ্ট আধাপাকা ঘর নির্মানের কাজ দ্রুত গতিতে এগিয়ে চলেছে। প্রতিটি ঘরের ব্যয় নির্ধারন করা হয়েছে ১ লাখ ৭১ হাজার টাকা।
সরকারের এ যুগান্তকারী সিদ্ধান্তের বিষয়ে জানতে চাইলে উপজেলা প্রকল্প বাস্তবায়ন কর্মকর্তা লাল্টু মিয়া জানান, গৃহহীন পরিবারগুলোর জন্য সরকার মহাপরিল্পপনা গ্রহন করেছে। মুজিব শতবর্ষে সরকার ’জমি নেই ঘর নেই’ এমন সকল পরিবারকে  ২ শতক খাস জমির উপর দু’কক্ষবিশিষ্ট সেমিপাকা ঘর নির্মান করার পরিকল্পপনা গ্রহণ করেছে যা বাস্তবায়নের জন্য তালিকাভুক্ত সুবিধাভোগীদের বাড়ি বাড়ি গিয়ে খোজ-খবর নেয়া হচ্ছে। ঘরগুলি নির্মান শেষে প্রধানমন্ত্রীর উপহারস্বরুপ গৃহহীনদের মাঝে বিতরন করা হবে।
Please follow and like us:

সর্বশেষ খবর

এ বিভাগের আরও খবর

প্রধান সম্পাদক- খোরশেদ আলম চৌধুরী, সম্পাদক- আশরাফুল ইসলাম জয়,  উপদেষ্টা সম্পাদক- নজরুল ইসলাম চৌধুরী।

 

ঢাকা অফিস : রোড # ১৩, নিকুঞ্জ - ২, খিলক্ষেত, ঢাকা-১২২৯,

সম্পাদক - ০১৫২১৩৬৯৭২৭,০১৬০১৯২০৭১৩

Email-dailynayaalo@gmail.com নিউজ রুম।

Email-Cvnayaalo@gmail.com সিভি জমা।

প্রধান সম্পাদক কর্তৃক  প্রচারিত ও প্রকাশিত।

 

সাইট উন্নয়নেঃ ICTSYLHET