ঝটপট বাড়িতেই তৈরি করে ফেলুন জিহ্বায় জল আনা দারুণ স্বাদের এই ডেজার্টটি!
উপকরণ
সেমাই- ১০০ গ্রাম
তেজপাতা- ২টো
এলাচ- ৩টে
কাজুবাদাম কুচি- ১ টেবিল চামচ
কিসমিস- ১ টেবিল চামচ
চেরিফল কুচি- ১ টেবিল চামচ
ঘি- ২ টেবিল চামচ
সয়াবিন তেল- ১ টেবিল চামচ
চিনি- ৪ টেবিল চামচ
লবণ- খুবই সামান্য।
প্রণালী
কড়াইয়ে আন্দাজমত পানি দিন। পানি গরম হয়ে গেলে তার মধ্যে দু’টো তেজপাতা, একটা এলাচ, এক চিমটি লবণ আর সয়াবিন তেল দিয়ে সেমাই সেদ্ধ করে নিন। সেদ্ধ হয়ে গেলে পানি ঝরিয়ে সেগুলো ঠাণ্ডা করে নিন। তারপর সেমাইয়ে ঘি মাখিয়ে রেখে দিন কিছুক্ষণ। এরপর কড়াইয়ে ২ চামচ ঘি দিয়ে দু’টো এলাচ থেঁতো করে দিন। তারপর কাজুবাদাম আর কিসমিস দিয়ে হালকা নাড়া-চাড়া করে তাতে পুরো সেমাইটা দিয়ে দিন। সেমাই একটু ভেজে নিয়ে চেরিফল ও চিনি দিয়ে আরেকবার মিশিয়ে নিলেই তৈরি হয়ে যাবে সেমাই সুইট পোলাও। এরপর ওপর থেকে কাজুবাদাম ও কিসমিস ছড়িয়ে দিয়ে পরিবেশন করুন।
ঝটপট বাড়িতেই তৈরি করে ফেলুন জিহ্বায় জল আনা দারুণ স্বাদের এই ডেজার্টটি!









