, , ,

শিরোনামঃ-
  • হোম
  • রাজনীতি
  • সিইসির পদত্যাগের দাবিতে ঝিনাইদহে বিএনপির মানববন্ধন




সিইসির পদত্যাগের দাবিতে ঝিনাইদহে বিএনপির মানববন্ধন

মোহাম্মদ হযরত আলী, দৌলতপুর, কুষ্টিয়া,করেসপন্ডেন্ট।

আপডেট টাইম : জানুয়ারি ১১ ২০২১, ১৭:১৬ | 876 বার পঠিত | প্রিন্ট / ইপেপার প্রিন্ট / ইপেপার

নির্বাচন কমিশনের ব্যার্থতায় দেশব্যাপী পৌরসভা নির্বাচনে অনিয়মের অভিযোগ এনে নির্বাচন কমিশনের পদত্যাগের দাবিতে ঝিনাইদহে মানববন্ধন কর্মসূচী পালন করেছে বিএনপি। সোমবার সকালে শহরের এইচএসএস সড়কের দলটির জেলা কার্যালয়ে সামনে এ কর্মসূচীর আয়োজন ঝিনাইদহ পৌর বিএনপি। এতে ব্যানার ফেস্টুন দলটির জেলা, উপজেলা ও পৌর শাখার নেতৃবৃন্দ বক্তব্য রাখেন। কর্মসূচী জেলা বিএনপির আহবায়ক এ্যাড. এসএম মশিয়ুর রহমান, সদস্য সচিব এম এ মজিদ, যুগ্ম আহবায়ক জাহিদুজ্জামান মনা, থানা বিএনপির আহবায়ক মুন্সী কামাল আজাদ পান্নু, পৌর বিএনপির আহবায়ক আব্দুল মজিদ বিশ্বাসহসহ অন্যান্যরা বক্তব্য রাখেন। বক্তারা প্রথম ধাপে অনুষ্ঠিত পৌরসভা নির্বাচনে অনিয়মের অভিযোগ তুলে অবিলম্বে প্রধান নির্বাচন কমিশনারসহ সব কমিশনারের পদত্যাগ দাবী করেন। তারা বলেন, দেশে একদলীয় শাসন ব্যবস্থার ক্রিড়ানক হচ্ছে প্রধান নির্বাচন কমিশনার। শহর ও গ্রামে একপক্ষিয় ছাড়া কারো পোস্টার বা ব্যানার নেই। সবত্রই ভঙ্গ হচ্ছে নির্বাচন আচরণ বিধি। সিইসি হচ্ছে বাংলাদেশে গনতন্ত্রকে গলাটিপে হত্যার অন্যতম কারিগর। তাকে পদত্যাগ করতেই হবে।

Please follow and like us:

সর্বশেষ খবর

এ বিভাগের আরও খবর

প্রধান সম্পাদক- খোরশেদ আলম চৌধুরী, সম্পাদক- আশরাফুল ইসলাম জয়,  উপদেষ্টা সম্পাদক- নজরুল ইসলাম চৌধুরী।

 

ঢাকা অফিস : রোড # ১৩, নিকুঞ্জ - ২, খিলক্ষেত, ঢাকা-১২২৯,

সম্পাদক - ০১৫২১৩৬৯৭২৭,০১৬০১৯২০৭১৩

Email-dailynayaalo@gmail.com নিউজ রুম।

Email-Cvnayaalo@gmail.com সিভি জমা।

প্রধান সম্পাদক কর্তৃক  প্রচারিত ও প্রকাশিত।

 

সাইট উন্নয়নেঃ ICTSYLHET