যশোরের কেশবপুর পৌরসভার ৫নং আলতাপোল ওয়ার্ডের পুরুষ ভোটারদের সাথে মতবিনিময় করেছেন পৌর কাউন্সিলর ও উপজেলা যুবলীগের আহ্বায়ক বি এম শহিদুজ্জামান শহিদ। ৫নং আলতাপোল ওয়ার্ড আওয়ামী লীগের সভাপতি জালাল উদ্দীন মোল্যার সভাপতিত্বে আলতাপোল ঈদগাহ ময়দানে মঙ্গলবার বিকালে অনুষ্ঠিত মতবিনিময় সভায় বক্তব্য রাখেন পৌর কাউন্সিলর ও উপজেলা যুবলীগের আহ্বায়ক প্যানেল মেয়র বি এম শহিদুজ্জামান শহিদ। অন্যান্যের মধ্যে বক্তব্য রাখেন ৫নং আলতাপোল ওয়ার্ড আওয়ামী লীগের সহ-সভাপতি আতিয়ার রহমান, আলাউদ্দীন বিশ্বাস, মনি বিশ্বাস, বিশিষ্ট ঘের ব্যাবসায়ী কামরুজ্জামান বিশ্বাস, সমাজসেবক আনছার আলী সরদার, হাফিজুর রহমান, ইসাক মোল্যা, পৌর যুবলীগনেতা বি এম ওহেদুজ্জামান, আসাদুজ্জামান মিন্টু, বিষ্ণুপদ পাল প্রমুখ। পৌর কাউন্সিলর ও উপজেলা যুবলীগের আহ্বায়ক বি এম শহিদুজ্জামান শহিদ বলেন, আমি সকল সময় সুখে-দুখে ৫নং আলতাপোল ওয়ার্ডবাসির সাথে ছিলাম, আছি এবং থাকবো।









