, , ,

শিরোনামঃ-




একুশই স্বাধীনতা

মোঃ ইনামুল হাসান নাইম, স্পেশাল করেসপন্ডেন্ট ,ঢাকা।

আপডেট টাইম : ফেব্রুয়ারি ২০ ২০২১, ০৮:৫৫ | 1060 বার পঠিত | প্রিন্ট / ইপেপার প্রিন্ট / ইপেপার

একুশই স্বাধীনতা
সৈয়দ মুন্তাছির রিমন
আমি একুশ দেখি
সন্ধা তারায় ঝল-মল
জনসমুদ্রে  সভাস্থল, কানায় কানায় ঠাসা তরুণ-তরুণী দল
আবেগে ভাষার আনন্দ উল্লাসে মিছিল,
ফুলে ফুলে ছেয়ে গেছে
শহীদ মিনারের চারপাশ ।
আমি একুশ দেখি
মাহবুব আলমের কবিতায়
”কাঁদতে আসিনী,ফাঁসির দাবি
নিয়ে এসেছি” রচনায়।
আব্দুল গাফ্ফারের অমর সংগীত
”আমার ভাইয়ের রক্তে রাঙানো”
গানের প্রতিটি সীমানায়।
জাতিসংঘে বঙ্গবন্ধুর কালজয়ী
বাংলা ভাষায় ভাষণের তীরে।
আমি একুশ দেখি
টিভি সেটে খোলাকাশে প্রদর্শনে
রাষ্ট্র ভাষা বাংলা চাই,
মানতে হবপ বাংলা চাই।
নব প্রজন্মরা দৃষ্টিময় চিত্তে দর্শন
আবেগে আত্বহারায় চােখে জ্বল,
মনে প্রাণে প্রতিজ্ঞায় অবিচল।
আমি একুশ দেখি
ছোট্ট খুকির মূখে রং চিত্র
মায়ের আচল ধরে হেটে চলা,
একুশের বাগানে বইয়ের তালাশ
অর্থের অভাবে হয়নী কেনা রচনা
তবুও অবুঝে নিরাশায় ছুটে বাড়ী ।
আমি একুশ দেখি
ধর্ম-বর্ণ সব মিলে মিশে একাকার
হিংস্রার দেয়াল জাগে নবরুপে,
বাঙালীর মাঝে-বাংলার তরে
এই একুশই যৌবনের তীলত্তমা,
আজ ভাষাই মোর স্বাধীনতা ।
Please follow and like us:

সর্বশেষ খবর

এ বিভাগের আরও খবর

প্রধান সম্পাদক- খোরশেদ আলম চৌধুরী, সম্পাদক- আশরাফুল ইসলাম জয়,  উপদেষ্টা সম্পাদক- নজরুল ইসলাম চৌধুরী।

 

ঢাকা অফিস : রোড # ১৩, নিকুঞ্জ - ২, খিলক্ষেত, ঢাকা-১২২৯,

সম্পাদক - ০১৫২১৩৬৯৭২৭,০১৬০১৯২০৭১৩

Email-dailynayaalo@gmail.com নিউজ রুম।

Email-Cvnayaalo@gmail.com সিভি জমা।

প্রধান সম্পাদক কর্তৃক  প্রচারিত ও প্রকাশিত।

 

সাইট উন্নয়নেঃ ICTSYLHET