, , ,

শিরোনামঃ-




শার্শায় গণহত্যা দিবস উপলক্ষে আলোচনা সভা অনুষ্ঠিত

সোহাগ হোসেন, বেনাপোল,যশোর করেসপন্ডেন্ট।

আপডেট টাইম : মার্চ ২৫ ২০২১, ১৫:৪৫ | 841 বার পঠিত | প্রিন্ট / ইপেপার প্রিন্ট / ইপেপার

ইতিহাসের নৃশংসতম হত্যাযজ্ঞের ভয়াল ২৫ মার্চের কালরাত আজ। ইতিহাসের এই দিনে পাশবিকতা, নৃশংসতা আর হিংস্রতার রূপ প্রকাশ করে পশ্চিম পাকিস্তানি শাসক ও সেনাবাহিনী। বাংলার মানুষের জীবনে নেমে আসে অন্ধকার, চলে নির্বিচারে গণহত্যা।২৫ শে মার্চ গণহত্যা দিবস উপলক্ষে শার্শা উপজেলা প্রশাসনের উদ্যোগে উপজেলা কমপ্লেক্স অডিটোরিয়ামে এক আলোচনাসভা অনুষ্ঠিত হয়।
বৃহস্পতিবার (২৫ মার্চ) সকাল সাড়ে ১০টার সময় শার্শা উপজেলা প্রশাসনের উদ্যোগে উপজেলা কমপ্লেক্স অডিটোরিয়ামে এক আলোচনা সভা করা হয়। উপজেলা নির্বাহী অফিসার মীর আলিফ রেজার এর সভাপতিত্বে অনুষ্ঠিত আলোচনা সভায় প্রধান অতিথি হিসাবে উপস্থিত ছিলেন, শার্শা উপজেলা চেয়ারম্যান আলহাজ্ব সিরাজুল হক মঞ্জু, উপজেলা মহিলা ভাইস চেয়ারম্যান আলেয়া ফেরদৌস, জেলা পরিষদের সদস্য অধ্যক্ষ ইব্রাহিম খলিল, উপজেলা সহকারী কমিশনার (ভূমি) রাসনা শারমিন মিথী, শার্শা থানার অফিসার ইনচার্জ বদরুল আলম খান, বেনাপোল চেকপোস্ট ইমিগ্রেশনের ওসি আহসান হাবীব ও তদন্ত ওসি মুজিবর রহমান, উপজেলাা আইসিটি অফিসার আহসান হাবীব কৃষি অফিসার সৌতম কুমার শীল, স্বাস্থ্য কমপ্লেক্স এর টি এইচ ও ডাক্তার ইউছুফ আলীসহ উপজেলার ইউনিয়ন পরিষদের চেয়ারম্যানগন, উপজেলা মুক্তিযোদ্ধা কমান্ডার, শিক্ষা প্রতিষ্ঠানের প্রধানগন ও সুধীজনেরা উপস্থিত ছিলেন।
Please follow and like us:

সর্বশেষ খবর

এ বিভাগের আরও খবর

প্রধান সম্পাদক- খোরশেদ আলম চৌধুরী, সম্পাদক- আশরাফুল ইসলাম জয়,  উপদেষ্টা সম্পাদক- নজরুল ইসলাম চৌধুরী।

 

ঢাকা অফিস : রোড # ১৩, নিকুঞ্জ - ২, খিলক্ষেত, ঢাকা-১২২৯,

সম্পাদক - ০১৫২১৩৬৯৭২৭,০১৬০১৯২০৭১৩

Email-dailynayaalo@gmail.com নিউজ রুম।

Email-Cvnayaalo@gmail.com সিভি জমা।

প্রধান সম্পাদক কর্তৃক  প্রচারিত ও প্রকাশিত।

 

সাইট উন্নয়নেঃ ICTSYLHET