, , ,

শিরোনামঃ-




রুপসায় পূর্ব শত্রুতার জের ধরে প্রতিপক্ষের বাড়িতে হামলায় নারীসহ আহত-২

প্রেস বিজ্ঞপ্তি।

আপডেট টাইম : এপ্রিল ০৬ ২০২১, ১৪:০২ | 1054 বার পঠিত | প্রিন্ট / ইপেপার প্রিন্ট / ইপেপার

পূর্ব শত্রুতার জের ধরে খুলনার রুপসায় প্রতিপক্ষের বাড়িতে হামলা চালিয়ে মারপিট করে ৫৫হাজার টাকা ছিনিয়ে নিয়েছে দুর্বৃত্তরা।
গত ২৯ মার্চ সোমবার সন্ধ্যায় উপজেলার জাবুসা দক্ষিণপারা গ্রামে এ ঘটনা ঘটেছে।

এ সময় হামলাকারীরা বসত বাড়িতে প্রবেশ করে ইব্রাহিম খানকে এলোপাতাড়িভাবে মারপিট করেছে বলে অভিযোগ পাওয়া গেছে এবং তাদের হামলায় মহিলাসহ ২ জন আহত হয়।

পারিবারিক সূত্রে জানা যায়, পূর্ব শত্রুতার জের ধরে জাবুসা দক্ষিণ পাড়া গ্রামের কালাম মোড়লের নেতৃত্বে তার ছেলে হযরত মোড়ল, অন্তর মোড়ল, মেয়ে ময়না ও ছেলে অন্তর মোড়লের স্ত্রী হালিমাসহ অজ্ঞাতনামা ২/৩জন লোহার রড, ধারালো দা, কুড়াল, বাঁশের লাঠিসহ মারাত্মক অস্ত্রে সজ্জিত হয়ে একই গ্রামের প্রতিপক্ষ ইব্রাহিম খানকে হত্যার উদ্দেশ্যে মাথা লক্ষ্য করে কোপ মারে। ইব্রাহিম খানের ভাইয়ের স্ত্রী লাকি বেগম তাকে রক্ষা করতে গেলে তাকেও কোপ মারে কোপ ঠেকাতে গেলে আঙ্গুল কেটে পড়ে যায়। এ হামলায় মিকাইল নামের আরেক ভাই আহত হয়।
পরে স্থানীয় লোকজন তাদেরকে আহত অবস্থায় উদ্ধার করে প্রথমে স্থানীয় নোভা ক্লিনিক এন্ড ডায়াগনিস্টিক ও রূপসা উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে ভর্তি করে পরে অবস্থার অবনতি হলে উন্নত চিকিৎসার জন্য খুলনা মেডিকেল কলেজ হাসপাতালে ভর্তি করা হয়।

রুপসা থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা সরদার মোশাররফ হোসেন ঘটনার সত্যতা নিশ্চিত করে বলেন এ ঘটনায় রুপসা থানায় গত শনিবার মামলা দিয়েছে হামলার শিকার পরিবার। তদন্ত করে আসামিদের গ্রেপ্তার করার প্রক্রিয়া চলছে। যার নাং- ৯৮৬(৩)১ তারিখ- ০৩/০৪/২০২১।

Please follow and like us:

সর্বশেষ খবর

এ বিভাগের আরও খবর

প্রধান সম্পাদক- খোরশেদ আলম চৌধুরী, সম্পাদক- আশরাফুল ইসলাম জয়,  উপদেষ্টা সম্পাদক- নজরুল ইসলাম চৌধুরী।

 

ঢাকা অফিস : রোড # ১৩, নিকুঞ্জ - ২, খিলক্ষেত, ঢাকা-১২২৯,

সম্পাদক - ০১৫২১৩৬৯৭২৭,০১৬০১৯২০৭১৩

Email-dailynayaalo@gmail.com নিউজ রুম।

Email-Cvnayaalo@gmail.com সিভি জমা।

প্রধান সম্পাদক কর্তৃক  প্রচারিত ও প্রকাশিত।

 

সাইট উন্নয়নেঃ ICTSYLHET