২৫শে মে, ২০২৬ খ্রিস্টাব্দ, সোমবার, ১১ই জ্যৈষ্ঠ, ১৪৩৩ বঙ্গাব্দ, ৭ই জিলহজ, ১৪৪৭ হিজরি

শিরোনামঃ-
  • হোম
  • শিক্ষা
  • ছাগলনাইয়ায় উপবৃত্তির টাকা না পাওয়ায় ইউএনও বরাবর শিক্ষার্থীদের লিখিত অভিযোগ 




ছাগলনাইয়ায় উপবৃত্তির টাকা না পাওয়ায় ইউএনও বরাবর শিক্ষার্থীদের লিখিত অভিযোগ 

নজরুল ইসলাম চৌধুরী, জেলা করেসপন্ডেন্ট,ফেনী।

আপডেট টাইম : মে ০৪ ২০২১, ০৪:৩৬ | 1149 বার পঠিত | প্রিন্ট / ইপেপার প্রিন্ট / ইপেপার

ছাগলনাইয়া সরকারী কলেজের শিক্ষার্থীরা সঠিক সময়ে উপবৃত্তির টাকা না পাওয়ায় হতাশা প্রকাশ করে। সরকার কর্তৃক প্রদেয় এ উপবৃত্তির টাকা পেতে ব্যবস্থা নিতে সোমবার (৩ মে) দুপুরে ছাগলনাইয়া উপজেলা নির্বাহী কর্মকর্তা সাজিয়া তাহেরের সহযোগিতা চেয়ে লিখিত অভিযোগ করেছে ছাগলনাইয়া সরকারী কলেজের  ২০১৮-১৯ শিক্ষাবর্ষের শিক্ষার্থীরা।
শিক্ষার্থীদের অভিযোগ ,ছাগলনাইয়া সরকারী কলেজের সেশন ২০১৮-১৯ শিক্ষাবর্ষের সরকারী উপবৃত্তির জন্য সকল ছাত্র-ছাত্রী আবেদন করে। এর কিছু দিন পর কিছু ছাত্র -ছাত্রী উপবৃত্তির জন্য উত্তীর্ণ হয়। এরপর কলেজ কৃতপক্ষ প্রত্যেক ছাত্র-ছাত্রী থেকে ১০০ টাকা করে নিয়ে উর্ত্তীণ সকল শিক্ষার্থীদের জন্য শিক্ষার্থীদের নামে পৃথক পৃথক মোবাইল একাউন্ট খুলে দেন উপবৃত্তির টাকা ছাত্র-ছাত্রীদের নিজের একাউন্টে জমা হওয়ার জন্য ।এরপর সরকারের নির্দেশনা অনুযায়ী প্রায় সকল কলেজে সরকার উপবৃত্তির টাকা প্রদান করে ।উপবৃত্তির টাকা সকল কলেজে ছাত্র-ছাত্রীর হাতে তুলে দিলেও  ছাগলনাইয়া সরকারী কলেজ এই উপবৃত্তি টাকা ছাত্র-ছাত্রীদের হতে তুলে হয়নি। এ নিয়ে শিক্ষার্থীদের মাঝে চরম ক্ষোভের দেখা মিলেছে। শিক্ষার্থীরা আরো অভিযোগ করে,
 উপবৃত্তি না পাওয়ার বিষয়ে ছাগলনাইয়া সরকারী কলেজের উপবৃত্তি সংক্রান্ত বিষয়ে দায়িত্বে থাকা শিক্ষককে ২০১৮-১৯ বর্ষের কয়েকজন ছাত্র কতৃক জানতে চাইলে তারা এই বিষয়ে সঠিক কোন উত্তর দেন নাই । শিক্ষকদের অবহেলার কারন এ উপবৃত্তির টাকা পায়নি বলেও অভিযোগ করে শিক্ষার্থীরা। তবে কেনো শিক্ষার্থীরা উপবৃত্তির টাকা পায়নি এ বিষয়টি জানতে ছাগলনাইয়া সরকারি কলেজের অধ্যক্ষ রুহুল আমিনের মুঠোফোনে যোগাযোগ করেও তাকে পাওয়া যায়নি। এ বিষয়ে উপজেলা নির্বাহী কর্মকর্তা সাজিয়া তাহের জানান, ছাগলনাইয়া সরকারী কলেজের ২০১৮-১৯ শিক্ষাবর্ষের শিক্ষার্থীরা উপবৃত্তির টাকা পায়নি বলে আমার নিকট লিখিত অভিযোগ দিয়েছে। এ বিষয়ে তিনি ব্যবস্থা নিচ্ছেন বলেও জানান।
Please follow and like us:

সর্বশেষ খবর

এ বিভাগের আরও খবর

প্রধান সম্পাদক- খোরশেদ আলম চৌধুরী, সম্পাদক- আশরাফুল ইসলাম জয়,  উপদেষ্টা সম্পাদক- নজরুল ইসলাম চৌধুরী।

 

ঢাকা অফিস : রোড # ১৩, নিকুঞ্জ - ২, খিলক্ষেত, ঢাকা-১২২৯,

সম্পাদক - ০১৫২১৩৬৯৭২৭,০১৬০১৯২০৭১৩

Email-dailynayaalo@gmail.com নিউজ রুম।

Email-Cvnayaalo@gmail.com সিভি জমা।

প্রধান সম্পাদক কর্তৃক  প্রচারিত ও প্রকাশিত।

 

সাইট উন্নয়নেঃ ICTSYLHET