১৬ই মে, ২০২৬ খ্রিস্টাব্দ, শনিবার, ২রা জ্যৈষ্ঠ, ১৪৩৩ বঙ্গাব্দ, ২৮শে জিলকদ, ১৪৪৭ হিজরি

শিরোনামঃ-




বগুড়া সান্তাহারে ২টি কাপড় গোডাউনে অগ্নিকান্ড

খোকন হাওলাদার, স্পেশাল করেসপন্ডেন্ট।

আপডেট টাইম : মে ১৯ ২০২১, ১৭:৫০ | 942 বার পঠিত | প্রিন্ট / ইপেপার প্রিন্ট / ইপেপার

বগুড়ার সান্তাহারে আগুনে ২টি কাপড়ের গোডাউনে ভস্মীভূত হয়ে প্রায় ২০ লাখ টাকার ক্ষতি হয়েছে ব্যবসায়ীদের। মঙ্গলবার রাত সাড়ে ১১টায় উপজেলার সান্তাহার পৌর শহরের ঢাকাপট্টি তিনমাথা সংলগ্ন এ ঘটনাটি ঘটে। আদমদীঘি ও নওগাঁ ফায়ার সার্ভিসের দুইটি ইউনিট ঘন্টাব্যাপী চেষ্টা চালিয়ে আগুন নিয়ন্ত্রণে নিয়ে আসে। জানা যায়, সান্তাহার পৌর শহর ঢাকাপট্টি এলাকার দীর্ঘদিন ধরে বেশকিছু কাপড় ব্যবসায়ীরা ব্যবসা করতেন। রাতে হঠাৎ করে কাপড়ের দুটি গোডাউনে
শর্ট সার্কিটে আগুন লেগে পুরতে থাকে। স্থানীয়রা চেষ্টা করে আগুন নিয়ন্ত্রণে আনতে না পেরে আদমদীঘি ও নওগাঁ ফায়ার সার্ভিসে খবর দেয়। তৎক্ষনাৎ ফায়ার সার্ভিসের দুইটি ইউনিট ঘটনাস্থলে এসে আগুন নিয়ন্ত্রণে নিয়ে আসে। তবে এ ঘটনায় ওই ব্যবসায়ীর ২০ লক্ষ টাকা ক্ষতি হয়েছে। আদমদীঘি ফায়ার সার্ভিসের ইনচার্জ মিজানুর রহমান সাংবাদিকদের বলেন, খবর পেয়ে ঘটনাস্থলে গিয়ে আগুন নিয়ন্ত্রণ নিয়ে আসি। তবে প্রাথমিক ভাবে ধারনা করা হচ্ছে শর্ট সার্কিটে থেকে আগুন লাগতে পারে।
Please follow and like us:

সর্বশেষ খবর

এ বিভাগের আরও খবর

সম্পাদক মন্ডলীর সভাপতি- আলহাজ্ব আবদুল গফুর ভূঁইয়া,সাবেক সংসদ সদস্য, প্রধান সম্পাদক- খোরশেদ আলম চৌধুরী, সম্পাদক- আশরাফুল ইসলাম জয়,  উপদেষ্টা সম্পাদক- নজরুল ইসলাম চৌধুরী।

 

ঢাকা অফিস : রোড # ১৩, নিকুঞ্জ - ২, খিলক্ষেত, ঢাকা-১২২৯,

সম্পাদক - ০১৫২১৩৬৯৭২৭,০১৬০১৯২০৭১৩

Email-dailynayaalo@gmail.com নিউজ রুম।

Email-Cvnayaalo@gmail.com সিভি জমা।

প্রধান সম্পাদক কর্তৃক  প্রচারিত ও প্রকাশিত।

 

সাইট উন্নয়নেঃ ICTSYLHET