১৮ই এপ্রিল, ২০২৬ খ্রিস্টাব্দ, শনিবার, ৫ই বৈশাখ, ১৪৩৩ বঙ্গাব্দ, ২৯শে শাওয়াল, ১৪৪৭ হিজরি

শিরোনামঃ-
  • হোম
  • সকল সংবাদ
  • আপনাদের অতিরিক্ত খাবার ফেলে না দিয়ে-“শেয়ার ফুড,সেইভ ইনভাইরনমেন্টকে দিন




আপনাদের অতিরিক্ত খাবার ফেলে না দিয়ে-“শেয়ার ফুড,সেইভ ইনভাইরনমেন্টকে দিন

স্পেশাল করেসপন্ডেন্ট, নয়া আলো।

আপডেট টাইম : মে ২২ ২০২১, ০০:০৯ | 1241 বার পঠিত | প্রিন্ট / ইপেপার প্রিন্ট / ইপেপার

শেয়ার ফুড, সেইভ ইনভাইরনমেন্ট নামে একটি সামাজিক উদ্যোগ গ্রহণ করেছে ওয়েভ ফাউন্ডেশন এর ইয়ুথ এ্যাসেম্বলি প্ল্যাটফর্ম এর মাধ্যমে ১০ জন ইয়ুথ। অর্গানাইজেশন পার্টনার হিসেবে রয়েছে ব্রিটিশ কাউন্সিল। ১০ জন ইয়ুথই কলেজ অব হোম ইকোনমিক্স আজিমপুর, ঢাকার শিক্ষার্থী লাবণ্য লতিফ, তাহসিনা খান তমা,জান্নাতুল তাজরিন আনিকা,ফাতেমা তুজ জহুরা,শারিয়া প্রাপ্তি,মাশিয়াত মাহমুদ, জুয়াইরিয়া ফাতিমা,মিথিলা আক্তার, কাজী তাজরী ইসলাম,নাফিসা হক রিতু।

সদস্যদের মতে, তারা অতিরিক্ত খাবার ফেলে না দিয়ে কিছু অসহায় মানুষের সাথে শেয়ার করে পরিবেশ রক্ষায় কাজ করছেন। দেশে এখন করোনা মহামারী তাই সকলের স্বাস্থ্যের কথা বিবেচনা করে, তারা কাজটি অনলাইনের মাধ্যমে করে মানুষদের অনুপ্রাণিত করার চেষ্টা করছেন। তারা সেই উদ্দেশ্যে একটি কর্মপরিকল্পনা গ্রহণ করেছেন ওয়েভ ফাউন্ডেশন এর ইয়ুথ এ্যাসেম্বলি প্ল্যাটফর্ম।
ইয়ুথরা আরো বলেন, আমাদের মৌলিক অধিকার গুলোর মধ্যে অন্যতম একটি হচ্ছে খাদ্য।আমাদের দেশের অনেক মানুষ দারিদ্রতার কারণে অনাহারে দিন কাঁটায়।

কিন্তু আমরা যদি আমাদের অতিরিক্ত খাবার ফেলে না দিয়ে কিছু অসহায় মানুষদের সাথে শেয়ার করি তাহলে তাদের ক্ষুধা নিবারণের পাশাপাশি, আমাদের পরিবেশকে রক্ষা করা হলো। আমাদের পরিবেশ নানা কারণে দূষিত হয়, তার মধ্যে একটি হচ্ছে খাদ্যের পচনশীলতা, কারণ খাদ্য পচেঁ দুর্গন্ধ সৃষ্টি হয়, এতে পরিবেশও দূষিত হচ্ছে। তাই এই খাদ্যের পচনশীলতার রোধ করতে আমাদের এই কর্মপরিকল্পনা বাস্তবায়ন করার মাধ্যমে আমরা সুস্থ-সুন্দর নির্মল পরিবেশ উপভোগ করতে পারব।

Please follow and like us:

সর্বশেষ খবর

এ বিভাগের আরও খবর

সম্পাদক মন্ডলীর সভাপতি- আলহাজ্ব আবদুল গফুর ভূঁইয়া,সাবেক সংসদ সদস্য, প্রধান সম্পাদক- খোরশেদ আলম চৌধুরী, সম্পাদক- আশরাফুল ইসলাম জয়,  উপদেষ্টা সম্পাদক- নজরুল ইসলাম চৌধুরী।

 

ঢাকা অফিস : রোড # ১৩, নিকুঞ্জ - ২, খিলক্ষেত, ঢাকা-১২২৯,

সম্পাদক - ০১৫২১৩৬৯৭২৭,০১৬০১৯২০৭১৩

Email-dailynayaalo@gmail.com নিউজ রুম।

Email-Cvnayaalo@gmail.com সিভি জমা।

প্রধান সম্পাদক কর্তৃক  প্রচারিত ও প্রকাশিত।

 

সাইট উন্নয়নেঃ ICTSYLHET