১৭ই মে, ২০২৬ খ্রিস্টাব্দ, রবিবার, ৩রা জ্যৈষ্ঠ, ১৪৩৩ বঙ্গাব্দ, ২৯শে জিলকদ, ১৪৪৭ হিজরি

শিরোনামঃ-




ফিলিস্তিনে হামলার প্রতিবাদে নাঙ্গলকোটে বিক্ষোভ

স্পেশাল করেসপন্ডেন্ট, নয়া আলো।

আপডেট টাইম : মে ২২ ২০২১, ০০:৪৪ | 1033 বার পঠিত | প্রিন্ট / ইপেপার প্রিন্ট / ইপেপার

ফিলিস্তিনের নিরীহ জনগণের উপর ইসরাইলি হামলার প্রতিবাদে শুক্রবার
বিকেলে কুমিল্লার নাঙ্গলকোটের বটতলী বাজারে স্থানীয় যুব সমাজ ও
সর্বস্তরের জনগণের আয়োজনে বিক্ষোভ মিছিল ও সমাবেশ অনুষ্ঠিত
হয়েছে। বটতলী বাজার কেন্দ্রীয় জামে মসজিদ থেকে মিছিলটি শুরু করে
বাজারের প্রধান প্রধান সড়ক প্রদক্ষিণ শেষে বিক্ষোভ সমবেশে মিলিত হয়।
বিক্ষোভ সমবেশে বক্তব্য রাখেন , কাশিপুর নেছারিয়া দাখিল মাদ্রাসার
সুপার শরিফ মোহাম্মদ বেলাল হোসেন, হোমনাবাদ আদর্শ কলেজের প্রভাষক
আফজালুর রহমান, কাজী গোলাম মুস্তফা, লোকমান হোসেন মেম্বার,
মামুনুর রশিদ মেম্বার, কাজী আব্দুল কাদির এয়াছিন, হাজী জামাল উদ্দিন,
মাওলানা নুরুন নবী।
উপস্থিত ছিলেন, সাবেক ছাত্রনেতা মাওলানা জসিম উদ্দিন, আব্দুর
রাজ্জাক, ইমাম হোসেন, যুব নেতা সোহেল রানা ইউসুফ, ছাত্র নেতা শাহ
নেওয়াজ, ছাত্রনেতা সাইফুল ইসলাম সোহেল, মাওলানা গোলাম সারোয়ার,
আনিসুর রহমান সম্রাট, মেহেদী আলম রাসেল, সুমন রানা, নাজমুল হাছান,
আশিকুর রহমান, তুষার আহম্মেদ প্রমুখ
বক্তারা বলেন, দীর্ঘদিন থেকে ফিলিস্তিনি নিরীহ জনগণের উপর নির্বিচারে
ইসরাইলি বাহিনী হামলা করলেও বিশ্ব মোড়লরা নিশ্চুপ আছে। এ সময় তারা
জাতিসংঘের ভূমিকারও সমালোচনা করেন। সামরাজ্যবাদী আগ্রাসন রুখে
দাঁড়াতে বিশ্ববাসীর প্রতি আহ্বান জানান তারা। বক্তরা ফিলিস্তিনি
জনগণের পক্ষে বাংলাদেশ সরকারের ভূমিকার প্রশংসা করেন এবং ইসরাইলি
হানাদারদের বিরুদ্ধে আন্তর্জাতিক পর্যায়ে জনমত সৃষ্টির দাবী জানান।

Please follow and like us:

সর্বশেষ খবর

এ বিভাগের আরও খবর

প্রধান সম্পাদক- খোরশেদ আলম চৌধুরী, সম্পাদক- আশরাফুল ইসলাম জয়,  উপদেষ্টা সম্পাদক- নজরুল ইসলাম চৌধুরী।

 

ঢাকা অফিস : রোড # ১৩, নিকুঞ্জ - ২, খিলক্ষেত, ঢাকা-১২২৯,

সম্পাদক - ০১৫২১৩৬৯৭২৭,০১৬০১৯২০৭১৩

Email-dailynayaalo@gmail.com নিউজ রুম।

Email-Cvnayaalo@gmail.com সিভি জমা।

প্রধান সম্পাদক কর্তৃক  প্রচারিত ও প্রকাশিত।

 

সাইট উন্নয়নেঃ ICTSYLHET