১৬ই মে, ২০২৬ খ্রিস্টাব্দ, শনিবার, ২রা জ্যৈষ্ঠ, ১৪৩৩ বঙ্গাব্দ, ২৮শে জিলকদ, ১৪৪৭ হিজরি

শিরোনামঃ-
  • হোম
  • দূর্ঘটনা
  • ঈশ্বরদীতে ট্রাক ও সিএনজি মুখোমুখি সংঘর্ষে নিহত ১ আহত ৫




ঈশ্বরদীতে ট্রাক ও সিএনজি মুখোমুখি সংঘর্ষে নিহত ১ আহত ৫

স্পেশাল করেসপন্ডেন্ট, নয়া আলো।

আপডেট টাইম : মে ২৩ ২০২১, ১৮:৩৫ | 839 বার পঠিত | প্রিন্ট / ইপেপার প্রিন্ট / ইপেপার

পাবনার ঈশ্বরদীতে মালবাহী ট্রাক ও সিএনজি মুখোমুখি সংঘর্ষে একজন নিহত এবং পাঁচজন আহতের ঘটনা ঘটেছে।
আজ দুপুর সোয়া একটায় দাশুড়িয়া-রাজশাহী মহাসড়কের দাশুড়িয়া মালিথা ফিলিংস্টেশনের সামনে মালবাহী ট্রাক ও সিএনজির মুখোমুখি সংঘর্ষ হয়েছে।
এতে ঘটনাস্থলেই মোঃ আব্দুস সালাম সেলু (৬০) নামের একজনের মৃত্যু হয়েছে। নিহত সেলু নাটোটের বড়াইগ্রাম থানার পূর্ণকলস এলাকার মৃত গিয়াস উদ্দীনের ছেলে। জানা যায়, কুষ্টিয়া-উ ১১-০০৭৪, নম্বরের একটি মালবাহী একটি ট্রাক বেপোরোয়া গতিতে কুষ্টিয়া থেকে রাজশাহীর দিকে যাওয়ার সময় নিয়ন্ত্রন হারিয়ে অপর দিক থেকে আসা যাত্রী বোঝাই সিএনজিকে সজোরে ধাক্কা দিলে এ দুর্ঘটনা ঘটে।
আহতদের উদ্ধার করে ঈশ্বরদী স্বাস্থ্য কমপ্লেক্সে নিলে কর্তব্যরত ডাক্তার আব্দুস সালাম সেলুকে মৃত ঘোষণা করে।
এসময় ড্রাইভার সহ অপর পাঁচজনের অবস্থা আশংঙ্খা জনক হওয়ায় তাদের পাবনা ও রাজশাহী মেডিকেল কলেজ হাসপাতালে প্রেরণ করা হয়েছে।
গুরুতর আহতরা হলেন, সিএনজির চালক দাশগ্রামের মোঃ মোরশেদ আলীর ছেলে মোঃ আলমগীর হোসেন (৫০)। পাবনার সদরের ভাড়ারার মোঃ আঃ মান্নানের ছেলে মোঃ সজীব হোসেন (১৮), নাটোর বড়াইগ্রামের মোঃ আব্দুল মান্নানের স্ত্রী মোছাম্মদ মিনা খাতুন এবং কন্যা রুমি খাতুন (১৪)।

পাকশী হাই ওয়ে থানার অফিসার ইনচার্জ ইন্সপেক্টর মনিরুজ্জামান বাবুল ঘটনার সত্যতা নিশ্চিত করেছেন।

Please follow and like us:

সর্বশেষ খবর

এ বিভাগের আরও খবর

সম্পাদক মন্ডলীর সভাপতি- আলহাজ্ব আবদুল গফুর ভূঁইয়া,সাবেক সংসদ সদস্য, প্রধান সম্পাদক- খোরশেদ আলম চৌধুরী, সম্পাদক- আশরাফুল ইসলাম জয়,  উপদেষ্টা সম্পাদক- নজরুল ইসলাম চৌধুরী।

 

ঢাকা অফিস : রোড # ১৩, নিকুঞ্জ - ২, খিলক্ষেত, ঢাকা-১২২৯,

সম্পাদক - ০১৫২১৩৬৯৭২৭,০১৬০১৯২০৭১৩

Email-dailynayaalo@gmail.com নিউজ রুম।

Email-Cvnayaalo@gmail.com সিভি জমা।

প্রধান সম্পাদক কর্তৃক  প্রচারিত ও প্রকাশিত।

 

সাইট উন্নয়নেঃ ICTSYLHET