৩০শে এপ্রিল, ২০২৬ খ্রিস্টাব্দ, বৃহস্পতিবার, ১৭ই বৈশাখ, ১৪৩৩ বঙ্গাব্দ, ১২ই জিলকদ, ১৪৪৭ হিজরি

শিরোনামঃ-




টিকার আবেদন করেননি ইবির ৬০ শতাংশ শিক্ষার্থী

স্পেশাল করেসপন্ডেন্ট, নয়া আলো।

আপডেট টাইম : জুন ০১ ২০২১, ১৭:০৭ | 853 বার পঠিত | প্রিন্ট / ইপেপার প্রিন্ট / ইপেপার

ইসলামী বিশ্ববিদ্যালয়ে (ইবি) করোনা টিকা গ্রহণের জন্য চতুর্থবারের মতো রেজিস্ট্রেশনের সময়সীমা বৃদ্ধি করলেও ৬০ শতাংশের বেশি শিক্ষার্থী টিকার জন্য নিবন্ধন করেননি।
মঙ্গলবার (১ জুন) বিশ্ববিদ্যালয়ের ভারপ্রাপ্ত রেজিস্ট্রার মুঃ আতাউর রহমান বিষয়টি নিশ্চিত করেছেন।
তিনি জানান, “বিশ্ববিদ্যালয়ের সকলকে করোনা টিকার আওতায় আনতে ৪র্থ বারের মতো রেজিস্ট্রেশনের মেয়াদ বৃদ্ধি করে ৩০ মে পর্যন্ত করা হয়েছিল। এ পর্যন্ত মোট ৬ হাজার ৭৮৬ জন আবেদন করেছেন।”
প্রসঙ্গত, শিক্ষা মন্ত্রণালয় ও ইউজিসি’র নির্দেশনা অনুযায়ী শিক্ষার্থীদের নামের তালিকা ও জাতীয় পরিচয়পত্রের তথ্য সংগ্রহ শুরু করেছিল ইবি প্রশাসন। এর প্রেক্ষিতে বিশ্ববিদ্যালয়ের প্রায় ১৬ হাজার ৫৯৮ জন শিক্ষক-শিক্ষার্থী, কর্মকর্তা ও কর্মচারীদের ভ্যাকসিনের আওতায় আনতে গত ২ মার্চ ১ম বার প্রজ্ঞাপন জারি করে বিশ্ববিদ্যালয় প্রশাসন। তবে রেজিস্ট্রেশন অপেক্ষাকৃত অনেক কম সম্পন্ন হওয়ায় সর্বশেষ ৩০ মে পর্যন্ত ৪র্থ বারের মতো সময় বৃদ্ধি করা হয়েছিল।
Please follow and like us:

সর্বশেষ খবর

এ বিভাগের আরও খবর

সম্পাদক মন্ডলীর সভাপতি- আলহাজ্ব আবদুল গফুর ভূঁইয়া,সাবেক সংসদ সদস্য, প্রধান সম্পাদক- খোরশেদ আলম চৌধুরী, সম্পাদক- আশরাফুল ইসলাম জয়,  উপদেষ্টা সম্পাদক- নজরুল ইসলাম চৌধুরী।

 

ঢাকা অফিস : রোড # ১৩, নিকুঞ্জ - ২, খিলক্ষেত, ঢাকা-১২২৯,

সম্পাদক - ০১৫২১৩৬৯৭২৭,০১৬০১৯২০৭১৩

Email-dailynayaalo@gmail.com নিউজ রুম।

Email-Cvnayaalo@gmail.com সিভি জমা।

প্রধান সম্পাদক কর্তৃক  প্রচারিত ও প্রকাশিত।

 

সাইট উন্নয়নেঃ ICTSYLHET