, , ,

শিরোনামঃ-




চৌদ্দগ্রামে ৭৪ কেজি গাঁজাসহ ‘ভদ্রবেশি’ মাদক ব্যবসায়ী রসুল আটক

মোঃ শাহীন আলম, স্টাফ করেসপন্ডেন্ট।

আপডেট টাইম : জুলাই ১৯ ২০২১, ১৫:০০ | 1125 বার পঠিত | প্রিন্ট / ইপেপার প্রিন্ট / ইপেপার

কুমিল্লার চৌদ্দগ্রামে ৭৪ কেজি গাাঁজাসহ ‘ভদ্রবেশি’ মাদক ব্যবসায়ী মাসুদ রানা প্রকাশ গোলাম রসুলকে আটক করেছে গোয়েন্দা পুলিশ। গোলাম রসুল(৫২) উপজেলার ঘোলপাশা ইউনিয়নের আমানগন্ডা শালুকিয়া গ্রামের মৃত জুলফু মিয়ার পুত্র। এ ঘটনায় চৌদ্দগ্রাম থানায় মাদকদ্রব্য নিয়ন্ত্রণ আইনে মামলা করা হয়েছে। সোমবার দুপুরে তথ্যটি নিশ্চিত করেছেন কুমিল্লা জেলা গোয়েন্দা (ডিবি) পুলিশের ভারপ্রাপ্ত কর্মকর্তা আনোয়ারুল আজিম।
তিনি জানান, গোপন সংবাদের ভিত্তিতে রোববার রাতে আমানগন্ডা শালুকিয়া গ্রামে অভিযান পরিচালনা করে এলাকার চিহ্নিত মাদক ব্যবসায়ী মাসুদ রানা প্রকাশ গোলাম রসুলকে আটক করা হয়। পরে তার তথ্য মতে বাড়ির পাশে একটি মুরগির খামার থেকে ৭৪ কেজি গাঁজা জব্দ করা হয়।
স্থানীয়দের অভিযোগ, দীর্ঘ বছর ধরে গোলাম রসুল মাদক ব্যবসায় করে আসছিল। মাদক ব্যবসায়ীদের কাছে সে ‘ভদ্রবেশি’ ব্যবসায়ী হিসেবে পরিচিত। কারণ, অন্যান্য মাদক ব্যবসায়ীরা বারবার আটক হলেও গোলাম রসুল থেকে যায় ধরা ছোঁয়ার বাইরে। প্রশাসন ও সাংবাদিকদের কতিপয় অসাধু ব্যক্তিকে ম্যানেজ করেই গোলাম রসুল নির্বিঘেœ মাদক ব্যবসা চালাচ্ছিল। দীর্ঘদিন পর গোলাম রসুলকে আটক করায় গোয়েন্দা পুলিশকে ধন্যবাদ জানিয়েছে এলাকাবাসী।
এ বিষয়ে চৌদ্দগ্রাম থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা শুভ রঞ্জন চাকমা জানান, রোববার রাতে ডিবি পুলিশ বাদি হয়ে গোলাম রসুল নামের এক মাদক ব্যবসায়ীর বিরুদ্ধে থানায় একটি মামলা দায়ের করেছে।

Please follow and like us:

সর্বশেষ খবর

এ বিভাগের আরও খবর

প্রধান সম্পাদক- খোরশেদ আলম চৌধুরী, সম্পাদক- আশরাফুল ইসলাম জয়,  উপদেষ্টা সম্পাদক- নজরুল ইসলাম চৌধুরী।

 

ঢাকা অফিস : রোড # ১৩, নিকুঞ্জ - ২, খিলক্ষেত, ঢাকা-১২২৯,

সম্পাদক - ০১৫২১৩৬৯৭২৭,০১৬০১৯২০৭১৩

Email-dailynayaalo@gmail.com নিউজ রুম।

Email-Cvnayaalo@gmail.com সিভি জমা।

প্রধান সম্পাদক কর্তৃক  প্রচারিত ও প্রকাশিত।

 

সাইট উন্নয়নেঃ ICTSYLHET