, , ,

শিরোনামঃ-
  • হোম
  • শিক্ষা
  • চৌদ্দগ্রামে প্রতিষ্ঠান প্রধানদের সাথে শিক্ষা কর্মকর্তার মতবিনিময়




চৌদ্দগ্রামে প্রতিষ্ঠান প্রধানদের সাথে শিক্ষা কর্মকর্তার মতবিনিময়

মোঃ শাহীন আলম, স্টাফ করেসপন্ডেন্ট।

আপডেট টাইম : আগস্ট ৩১ ২০২১, ২২:২৯ | 904 বার পঠিত | প্রিন্ট / ইপেপার প্রিন্ট / ইপেপার

কুমিল্লার চৌদ্দগ্রাম পৌরসভাসহ উপজেলার ১৩ ইউনিয়নের বিভিন্ন শিক্ষা প্রতিষ্ঠান প্রধানদের সাথে মতবিনিময় করেছে উপজেলা শিক্ষা অফিসের কর্মকর্তাবৃন্দ। এ উপলক্ষে মঙ্গলবার দুপুরে উপজেলা মাধ্যমিক শিক্ষা কর্মকর্তা আবু তৈয়ব হোসেনের সভাপতিত্বে অনুষ্টিত সভায় প্রধান অতিথির বক্তব্য রাখেন উপজেলা নির্বাহী কর্মকর্তা এস এম মঞ্জুরুল হক। অন্যান্যের মধ্যে উপস্থিত থেকে বক্তব্য রাখেন চৌদ্দগ্রাম নজমিয়া কামিল মাদরাসার অধ্যক একেএম শামছুদ্দিন, কাশিনগর ডিগ্রি কলেজের অধ্যক্ষ মোশাররফ হোসেন, চৌদ্দগ্রাম সরকারি মডেল উচ্চ বিদ্যালয়ের প্রধান শিক্ষক রুপম সেন, বাতিসা বালক বিদ্যালয়ের প্রধান শিক্ষক ছালেহ আহাম্মদ ভুঁইয়া, চৌদ্দগ্রাম মাধ্যমিক বালিকা বিদ্যালয়ের প্রধান শিক্ষক মোঃ জামাল হোসেন, মিয়াবাজার এল এন উচ্চ বিদ্যালয়ের প্রধান শিক্ষক ওয়ালী উল্যাহ প্রমুখ।
প্রধান অতিথির বক্তব্যে এস এম মঞ্জুরুল হক আরও বলেন, করোনার সময় সবচাইতে বেশি ক্ষতিগ্রস্ত হয়েছে শিক্ষার্থীরা। অফিস-আদালত খোলা থাকলেও শিক্ষা প্রতিষ্ঠান এখনও বন্ধ রয়েছে। চলতি শিক্ষা বর্ষে সারাদেশের ন্যায় চৌদ্দগ্রামেও শিক্ষাপ্রতিষ্ঠানগুলো বন্ধ রয়েছে। যার কারণে এখনও অনেকে শিক্ষার্থী ভর্তি হয়নি। অষ্টম থেকে দশম শ্রেণী পর্যন্ত পড়–য়া অনেক মেয়ে শিক্ষার্থীর বিয়ে হয়ে গেছে। শিক্ষাই জাতির মেরুদন্ড, আর শিক্ষা প্রতিষ্ঠান খোলা না থাকলে সে মেরুদন্ড ভেঙে যায়। তিনি আশাবাদ ব্যক্ত করেন, শিগগিরই শিক্ষা প্রতিষ্ঠান খুলে দেওয়া হবে। শিক্ষা প্রতিষ্ঠান খুলে দেওয়ার পরে যারা এখনও ভর্তি হয়নি তারা স্কুলে ভর্তি হবে বলে আশাবাদ ব্যক্ত করেন।
অপরদিকে মাধ্যমিক শিক্ষা কর্মকর্তা আবু তৈয়ব হোসেন অভিযোগ করে বলেন, করোনাকালিন শিক্ষা প্রতিষ্ঠান বন্ধ থাকার কারণে শিক্ষার্থীদের এ্যাসাইনমেন্টগুলো সঠিকভাবে মূল্যায়ন করা হচ্ছে না। এ কারণে যদি কোন শিক্ষার্থীর ফলাফল বিপর্যয় ঘটে, তার দায়ভার প্রতিষ্ঠান প্রধানকেই নিতে হবে। বেশি বেশি করে এ্যাসাইনমেন্ট দিয়ে তা মূল্যায়ন করার জন্য শিক্ষকদের আহবান জানান।

Please follow and like us:

সর্বশেষ খবর

এ বিভাগের আরও খবর

প্রধান সম্পাদক- খোরশেদ আলম চৌধুরী, সম্পাদক- আশরাফুল ইসলাম জয়,  উপদেষ্টা সম্পাদক- নজরুল ইসলাম চৌধুরী।

 

ঢাকা অফিস : রোড # ১৩, নিকুঞ্জ - ২, খিলক্ষেত, ঢাকা-১২২৯,

সম্পাদক - ০১৫২১৩৬৯৭২৭,০১৬০১৯২০৭১৩

Email-dailynayaalo@gmail.com নিউজ রুম।

Email-Cvnayaalo@gmail.com সিভি জমা।

প্রধান সম্পাদক কর্তৃক  প্রচারিত ও প্রকাশিত।

 

সাইট উন্নয়নেঃ ICTSYLHET