গাজীপুরের শ্রীপুরে সড়ক দুর্ঘটনায় মোটরসাইকেল চালক নিহত হয়েছে। শনিবার সন্ধ্যায় উপজেলার মাওনা ফুলবাড়িয়া আঞ্চলিক সড়কের মাওনা বাজার সংলগ্ন ক্রাউন ফ্যাক্টরির পাশে এ ঘটনা ঘটে। এ ঘটনায় একজন গুরুতর আহত হয়েছে।
নিহত রাজীব (২২) উপজেলার হাসিখালী বেতজুরি গ্রামের শ্রমিকলীগ নেতা আজহার উদ্দিনের ছেলে। তাৎক্ষনিক ভাবে আহত অটোচালকের পরিচয় পাওয়া যায়নি।
স্থানীয়দের বরাত দিয়ে সলিংমোড় পুলিশ ফাঁড়ির ইনচার্জ জাফর মোল্লা সাংবাদিকদের জানান, সন্ধ্যার দিকে মাওনা ফুলবাড়িয়া সড়কের মাওনা বাজার সংলগ্ন ক্রাউন ফ্যাক্টরির সামনে দ্রুত গতির মোটরসাইকেলটি কাভার্ডভ্যানেটিকে ক্রস করার সময় ধাক্কা লেগে অটোর সাথে মুখোমুখি সংঘর্ষ হয় । স্থানীয়রা মোটরসাইকেল চাললকে উদ্ধার করে মাওনা চৌরাস্তার একটি প্রাইভেট ক্লিনিকে নিয়ে এলে কর্তব্যরত চিকিৎসক তাকে মৃত ঘোষণা করেন । এ বিষয়ে পরবর্তী আইনি ব্যবস্থা প্রক্রিয়াধীন ।
Please follow and like us:









