১৫ই মে, ২০২৬ খ্রিস্টাব্দ, শুক্রবার, ১লা জ্যৈষ্ঠ, ১৪৩৩ বঙ্গাব্দ, ২৭শে জিলকদ, ১৪৪৭ হিজরি

শিরোনামঃ-




ফুলবাড়ীতে সড়ক দুর্ঘটনায় এক মোটরসাইকেল আরোহী নিহত

মোঃ আবু শহীদ, ফুলবাড়ী,দিনাজপুর করেসপন্ডেন্ট।

আপডেট টাইম : অক্টোবর ২১ ২০২১, ১৯:৩৩ | 860 বার পঠিত | প্রিন্ট / ইপেপার প্রিন্ট / ইপেপার

দিনাজপুরের ফুলবাড়ীতে গতকাল বৃহস্পতিবার বেলা সাড়ে ৩টায় পৌরশহরের বড় ব্রীজের ওপর ট্রাক্টরের চাপায় মঞ্জুরুল আলম (৫০) নামের এক মোটরসাইকেল আরোহী নিহত হয়েছে।
নিহত মঞ্জুরুল আলম পার্শ্ববর্তী পার্বতীপুর উপজেলার হামিদপুর ইউনিয়নের পাটিকাঘাট গ্রামের মৃত নজির সকারের ছেলে।
পুলিশ ও স্থানিয়রা জানান,গতকাল বৃহস্পতিবার বেলা সাড়ে ৩টায় ফুলবাড়ী পৌর শহরের বড় ব্রীজের ওপর দিনাজপুরগামী একটি মোটরসাইকেলকে পিছন থেকে একটি অটো চার্জার ধাক্কা দিলে তিনি পড়ে যান। এসময় পিছন দিক থেকে আসা একটি ট্রাক্টর মঞ্জুরুলকে চাপা দিয়ে পালিয়ে যায়। স্থানীয়রা তাকে উদ্ধার করে ফুলবাড়ী উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে নিয়ে যায়। তার অবস্থার অবনতি ঘটলে তাকে উন্নত চিকিৎসার জন্য দিনাজপুর এম আব্দুর রহিম মেডিকেল কলেজ হাসপাতালে প্রেরণ করা হলে, পথিমধ্যে তার মৃত্যু হয়।
ফুলবাড়ী থানার অফিসার ইনচার্জ (ওসি) আশ্রাফ ইসলাম নিশ্চিত করে বলেন, মরদেহ উদ্ধার করে কোন অভিযোগ না থাকায় মরদেহ পরিবারের কাছে হস্তান্তর করা হয়েছে।

Please follow and like us:

সর্বশেষ খবর

এ বিভাগের আরও খবর

সম্পাদক মন্ডলীর সভাপতি- আলহাজ্ব আবদুল গফুর ভূঁইয়া,সাবেক সংসদ সদস্য, প্রধান সম্পাদক- খোরশেদ আলম চৌধুরী, সম্পাদক- আশরাফুল ইসলাম জয়,  উপদেষ্টা সম্পাদক- নজরুল ইসলাম চৌধুরী।

 

ঢাকা অফিস : রোড # ১৩, নিকুঞ্জ - ২, খিলক্ষেত, ঢাকা-১২২৯,

সম্পাদক - ০১৫২১৩৬৯৭২৭,০১৬০১৯২০৭১৩

Email-dailynayaalo@gmail.com নিউজ রুম।

Email-Cvnayaalo@gmail.com সিভি জমা।

প্রধান সম্পাদক কর্তৃক  প্রচারিত ও প্রকাশিত।

 

সাইট উন্নয়নেঃ ICTSYLHET