, , ,

শিরোনামঃ-




চৌদ্দগ্রামে গাঁজা ও ফেনসিডিলসহ গ্রেফতার ৩

মোঃ শাহীন আলম, স্টাফ করেসপন্ডেন্ট।

আপডেট টাইম : নভেম্বর ২২ ২০২১, ১৬:৩৬ | 798 বার পঠিত | প্রিন্ট / ইপেপার প্রিন্ট / ইপেপার

কুমিল্লার চৌদ্দগ্রাম থানা পুলিশ গাঁজা ও ফেনসিডিলসহ তিনজনকে গ্রেফতার করেছে। গ্রেফতারকৃতরা হলো; উপজেলার ঘোলপাশা ইউনিয়নের আমানগন্ডা গ্রামের আবদুর রহমানের ছেলে জিয়াদুর রহমান জীবন, উজিরপুর ইউনিয়নের কাশিপুর গ্রামের বাবু মিয়ার ছেলে জুয়েল হাসান ও ডেমরা থানার শকুরছি গ্রামের আকবর মিয়ার ছেলে আবদুল হালিম। সোমবার বিকেলে তথ্যটি নিশ্চিত করেছেন থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা শুভ রঞ্জন চাকমা। ওসি জানান, গোপন সংবাদের ভিত্তিতে রোববার রাতে ঢাকা-চট্টগ্রাম মহাসড়কের আমানগন্ডা আর আর হোটেলের রান্নাঘরে অভিযান চালিয়ে লাকড়ির ভেতরে কৌশলে লুকানো অবস্থায় ২০ কেজি গাঁজাসহ জিয়াদুল হাসান জীবনকে গ্রেফতার করে। পৃথক অভিযানে জগমোহনপুর গ্রামে জালাল মিয়ার বসতঘরে অভিযান চালিয়ে ৪০ বোতল ফেনসিডিলসহ মাদক ব্যবসায়ী জুয়েল হাসান ও আবদুল হালিমকে গ্রেফতার করা হয়। তাদের বিরুদ্ধে মাদক আইনে মামলা শেষে আদালতের মাধ্যমে জেলহাজতে পাঠানো হয়েছে।

Please follow and like us:

সর্বশেষ খবর

এ বিভাগের আরও খবর

প্রধান সম্পাদক- খোরশেদ আলম চৌধুরী, সম্পাদক- আশরাফুল ইসলাম জয়,  উপদেষ্টা সম্পাদক- নজরুল ইসলাম চৌধুরী।

 

ঢাকা অফিস : রোড # ১৩, নিকুঞ্জ - ২, খিলক্ষেত, ঢাকা-১২২৯,

সম্পাদক - ০১৫২১৩৬৯৭২৭,০১৬০১৯২০৭১৩

Email-dailynayaalo@gmail.com নিউজ রুম।

Email-Cvnayaalo@gmail.com সিভি জমা।

প্রধান সম্পাদক কর্তৃক  প্রচারিত ও প্রকাশিত।

 

সাইট উন্নয়নেঃ ICTSYLHET