, , ,

শিরোনামঃ-
  • হোম
  • সকল সংবাদ
  • শ্রীপুরে বিএনপি’র দু’গ্রুপের সংঘর্ষে ধাওয়া-পাল্টা ধাওয়া !! সভা পন্ড !




শ্রীপুরে বিএনপি’র দু’গ্রুপের সংঘর্ষে ধাওয়া-পাল্টা ধাওয়া !! সভা পন্ড !

সাইফুল আলম সুমন, গাজীপুর করেসপন্ডেন্ট।

আপডেট টাইম : জানুয়ারি ১৯ ২০২২, ১৮:৫৪ | 1073 বার পঠিত | প্রিন্ট / ইপেপার প্রিন্ট / ইপেপার

গাজীপুরের শ্রীপুর উপজেলা বিএনপির নবগঠিত কমিটিকে কেন্দ্র করে দলের বিক্ষুব্ধ একটি অংশের সাথে দেশীয় অস্ত্র নিয়ে মহড়া ও ধাওয়া-পাল্টা ধাওয়ার ঘটনা ঘটছে। বুধবার (১৯জানুয়ারি) বিকেলে উপজেলার মাওনা চৌরাস্তার মিজান সিটি কমপ্লেক্সে বিএনপি নেতা বিল্লাল হোসেন বেপারীর ব্যক্তিগত অফিসে এ হামলার ঘটনা ঘটে।

হামলার ঘটনায় তেলিহাটি ইউনিয়ন ছাত্রদলের সাবেক সভাপতি রাকিবুল হাসানসহ উভয় পক্ষের বেশ কয়েকজন আহত হয়েছে। এ সময় আতঙ্কে আশে পাশের সকল দোকান-পাট বন্ধ হয়ে যায়। হামলার বিএনপির মতবিনিময় সভা পন্ড হয়ে যায়।

শ্রীপুর উপজেলা বিএনপির সদস্য সচিব মোঃ আক্তারুল আলম মাষ্টার বলেন, গত ৮অক্টোবর উপজেলা বিএনপির আহ্বায়ক কমিটি গঠন করা হলেও প্রথমবারের মতো এ মতবিনিময় কমিটির আয়োজন করা হয়। দলের বিভিন্ন ইউনিট পুনর্গঠনের লক্ষ্যে মত বিনিময় সভায় দলের বিভিন্ন পর্যায়ের নেতাকর্মীরা উপস্থিত হন। সভার শুরুতেই তেলিহাটি ইউনিয়ন বিএনপির সাধারণ সম্পাদক শাহজাহান মোড়ল ও উপজেলা ছাত্রদলের আহ্বায়ক জিয়াউল করিম রিফাত মোড়ল বহিরাগত লোক ভাড়া করে দলবদ্ধভাবে দেশীয় অস্ত্রসহ হামলা চালায়। এসময় ভবনের কাঁচের গ্লাস ও দরজা, জানালা ভাংচুর করে তারা। হামলায় বেশ কয়েকজন আহত হলেও ছাত্রদল নেতা রাকিবকে হাসপাতালে ভর্তি করা হয়েছে।

তেলিহাটি ইউনিয়ন বিএনপির সাধারণ সম্পাদক শাহজাহান মোড়ল বলেন, আহ্বায়ক কমিটিতে নিয়ম অনুযায়ী আমাদের ইউনিয়ন থেকে নেতাকর্মীদের অর্ন্তভুক্ত করা হয়নি। এ নিয়ে দলীয় নেতাকর্মীরা বিক্ষুব্ধ হয়ে উঠে। এ বিষয়ে আমরা দলীয় মহাসচিব বরাবর আবেদন করেছি। এমন অবস্থায় আমাদের না জানিয়েই তারা মতবিনিময় সভার আয়োজন করে। এসময় আমরা প্রতিবাদ জানাতে গেলে আমাদের উপর হামলা করে তারা। এ সময় বেশ কয়েকজন আহত হয়।

শ্রীপুর থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) খোন্দকার ইমাম হোসেন বলেন, খবর পেয়ে ঘটনাস্থলে পুলিশ পাঠানো হয়েছে। হামলা ও ভাংচুরের ঘটনায় আইনগত ব্যবস্থা নেয়া হবে।

Please follow and like us:

সর্বশেষ খবর

এ বিভাগের আরও খবর

প্রধান সম্পাদক- খোরশেদ আলম চৌধুরী, সম্পাদক- আশরাফুল ইসলাম জয়,  উপদেষ্টা সম্পাদক- নজরুল ইসলাম চৌধুরী।

 

ঢাকা অফিস : রোড # ১৩, নিকুঞ্জ - ২, খিলক্ষেত, ঢাকা-১২২৯,

সম্পাদক - ০১৫২১৩৬৯৭২৭,০১৬০১৯২০৭১৩

Email-dailynayaalo@gmail.com নিউজ রুম।

Email-Cvnayaalo@gmail.com সিভি জমা।

প্রধান সম্পাদক কর্তৃক  প্রচারিত ও প্রকাশিত।

 

সাইট উন্নয়নেঃ ICTSYLHET