, , ,

শিরোনামঃ-
  • হোম
  • সকল সংবাদ
  • চৌদ্দগ্রামে ক্রিকেট টুর্ণামেন্টের ফাইনাল খেলা অনুষ্ঠিত




চৌদ্দগ্রামে ক্রিকেট টুর্ণামেন্টের ফাইনাল খেলা অনুষ্ঠিত

মোঃ শাহীন আলম, স্টাফ করেসপন্ডেন্ট।

আপডেট টাইম : ফেব্রুয়ারি ০৩ ২০২২, ২০:৫২ | 838 বার পঠিত | প্রিন্ট / ইপেপার প্রিন্ট / ইপেপার

কুমিল্লার চৌদ্দগ্রামের বাতিসা ইউনিয়নের ডলবা পাটানন্দী সেভেন স্টার ক্লাব কর্তৃক আয়োজিত এসপিএল ক্রিকেট টুর্ণামেন্টের ফাইনাল খেলা বৃহস্পতিবার বিকেলে স্থানীয় মাঠে অনুষ্ঠিত হয়েছে। খেলায় পাটানন্দী স্পোর্টিং ক্লাব ৫ উইকেটে ডলবা ফ্রেন্ডস্ ক্লাবকে পরাজিত করে চ্যাম্পিয়ান হয়। খেলার পুরস্কার বিতরণী অনুষ্ঠানে প্রধান অতিথি ছিলেন চৌদ্দগ্রাম প্রবাসী সূর্য সন্তান সংগঠনের সভাপতি মোঃ জাকির হোসেন। বাহার সওদাগরের সভাপতিত্বে আয়োজিত অনুষ্ঠানে প্রধান বক্তা ছিলেন চৌদ্দগ্রাম প্রবাসী সূর্য সন্তান সংগঠনের সহ-সভাপতি গিয়াস উদ্দিন। বিশেষ অতিথি ছিলেন চৌদ্দগ্রাম প্রবাসী সূর্য সন্তান সংগঠনের ভারপ্রাপ্ত সাধারণ সম্পাদক আশিকুর রহমান, দপ্তর সম্পাদক ইমাম হোসেন মাছুম, প্রচার সম্পাদক গাজী আনোয়ার হোসেন মানিক, সহ-প্রচার সম্পাদক কবি জসিম উদ্দিন, সদস্য কাজী মানিক, টিটু চৌধুরী, হেলাল উদ্দিন, বিশিষ্ট ব্যবসায়ী আনোয়ার হোসেন ডেভিড প্রমুখ। অনুষ্ঠানে চ্যাম্পিয়ান দল, রানার্স আপ দলকে নগদ অর্থসহ ট্রপি এবং বিভিন্ন ক্যাটাগরীতে বিজয়ীদের মাঝে খেলার সামগ্রী বিতরণ করা হয়। এ সময় প্রবাসী সবুজ, ছাত্রনেতা রিয়াদ, শুভ, তারেক, তৌহিদ, এসপিএল কমিটির শহীদ, মানিক, পলাশ,কালাম, রাসেল, হৃদয়, শিপাত, উভয় টিমের খেলোয়াড়সহ দর্শকবৃন্দ উপস্থিত ছিলেন।

 

Please follow and like us:

সর্বশেষ খবর

এ বিভাগের আরও খবর

প্রধান সম্পাদক- খোরশেদ আলম চৌধুরী, সম্পাদক- আশরাফুল ইসলাম জয়,  উপদেষ্টা সম্পাদক- নজরুল ইসলাম চৌধুরী।

 

ঢাকা অফিস : রোড # ১৩, নিকুঞ্জ - ২, খিলক্ষেত, ঢাকা-১২২৯,

সম্পাদক - ০১৫২১৩৬৯৭২৭,০১৬০১৯২০৭১৩

Email-dailynayaalo@gmail.com নিউজ রুম।

Email-Cvnayaalo@gmail.com সিভি জমা।

প্রধান সম্পাদক কর্তৃক  প্রচারিত ও প্রকাশিত।

 

সাইট উন্নয়নেঃ ICTSYLHET