, , ,

শিরোনামঃ-
  • হোম
  • দেশজুড়ে
  • চৌদ্দগ্রাম উপজেলা বিএনপির সভাপতি কামরুল হুদার পিতার দ্বিতীয় মৃত্যুবার্ষিকী আজ




চৌদ্দগ্রাম উপজেলা বিএনপির সভাপতি কামরুল হুদার পিতার দ্বিতীয় মৃত্যুবার্ষিকী আজ

মোঃ শাহীন আলম, স্টাফ করেসপন্ডেন্ট।

আপডেট টাইম : ফেব্রুয়ারি ০৭ ২০২২, ১৮:৩৭ | 786 বার পঠিত | প্রিন্ট / ইপেপার প্রিন্ট / ইপেপার

কুমিল্লার চৌদ্দগ্রাম উপজেলা বিএনপির সভাপতি মোঃ কামরুল হুদার পিতা ও উজিরপুর ইউনিয়নের সাবেক ভাইস চেয়ারম্যান হাজী মোঃ শামছুল হুদার দ্বিতীয় মৃত্যুবার্ষিকী আজ সোমবার। এ উপলক্ষে উজিরপুর ইউনিয়নের উত্তর প্রতাপপুর গ্রামে মরহুমের বাড়িতে খতমে কোরআন, দোয়া ও মিলাদ মাহফিলের আয়োজন করা হয়েছে। অনুষ্ঠানে মরহুমের আত্মীয় স্বজন এবং সমাজের গণ্যমান্য ও মরহুমের সম-সাময়িক সামাজিক ব্যক্তিত্বদের উপস্থিত থাকার জন্য অনুরোধ জানিয়েছেন মোঃ কামরুল হুদা। জানা গেছে, ২০২০ সালের ৭ ফেব্রুয়ারি শুক্রবার দুপুরে মোঃ শামছুল হুদা শতবর্ষে অসুস্থ্যজনিত কারণে কুমিল্লার একটি হসপিটালে চিকিৎসাধীন অবস্থায় ইন্তেকাল করেছেন। মৃত্যুকালে তিনি স্ত্রী, চার ছেলে ও চার মেয়েসহ অসংখ্য গুনগ্রাহী রেখে যান। জীবদ্দশায় তিনি উজিরপুর ইউনিয়নের সাবেক ভাইস চেয়ারম্যান ও এলাকার বিভিন্ন শিক্ষা প্রতিষ্ঠানের পরিচালনা কমিটির সাথে জড়িত ছিলেন।

Please follow and like us:

সর্বশেষ খবর

এ বিভাগের আরও খবর

প্রধান সম্পাদক- খোরশেদ আলম চৌধুরী, সম্পাদক- আশরাফুল ইসলাম জয়,  উপদেষ্টা সম্পাদক- নজরুল ইসলাম চৌধুরী।

 

ঢাকা অফিস : রোড # ১৩, নিকুঞ্জ - ২, খিলক্ষেত, ঢাকা-১২২৯,

সম্পাদক - ০১৫২১৩৬৯৭২৭,০১৬০১৯২০৭১৩

Email-dailynayaalo@gmail.com নিউজ রুম।

Email-Cvnayaalo@gmail.com সিভি জমা।

প্রধান সম্পাদক কর্তৃক  প্রচারিত ও প্রকাশিত।

 

সাইট উন্নয়নেঃ ICTSYLHET