, , ,

শিরোনামঃ-
  • হোম
  • সকল সংবাদ
  • চৌদ্দগ্রামে হাফেজিয়া মাদরাসায় অভিভাবক সমাবেশ ও পুরস্কার বিতরণ




চৌদ্দগ্রামে হাফেজিয়া মাদরাসায় অভিভাবক সমাবেশ ও পুরস্কার বিতরণ

মোঃ শাহীন আলম, স্টাফ করেসপন্ডেন্ট।

আপডেট টাইম : ফেব্রুয়ারি ১৭ ২০২২, ২১:০১ | 810 বার পঠিত | প্রিন্ট / ইপেপার প্রিন্ট / ইপেপার

কুমিল্লার চৌদ্দগ্রাম উপজেলার কনকাপৈত ইউনিয়নের চন্দ্রপুর তা’লিমুল কোরআন নুরানী হাফেজিয়া মাদরাসার উদ্যোগে অভিভাবক সমাবেশ ও বার্ষিক পুরস্কার বিতরণী অনুষ্ঠিত হয়েছে। এ উপলক্ষে বৃহস্পতিবার মাদরাসা মাঠে আয়োজিত অনুষ্ঠানে প্রধান অতিথি ছিলেন কাশিনগর মোমেনা-কালা মিয়া স্মৃতি ফাউন্ডেশনের প্রতিষ্ঠাতা, বিশিষ্ট শিক্ষাবীদ আবুল কালাম আজাদ। হাজী নুরুল ইসলামের সভাপতিত্বে অনুষ্ঠানে বিশেষ অতিথি ছিলেন আলহাজ¦ মাওলানা আইউব মজুমদার, ইউপি মেম্বার নুরুল আমিন, নাসিমা বেগম, মাদরাসা পরিচালনা কমিটির সহ-সভাপতি হাজী মিজানুর রহমান ভুঁইয়া, সাধারণ সম্পাদক মাওলানা আবুল বাশার মিয়াজী, কোষাধ্যক্ষ হাজী মাস্টার রুহুল আমিন। স্বাগত বক্তব্য রাখেন মাদরাসার প্রধান শিক্ষক মাওলানা আবুল কাশেম। অন্যান্যের মধ্যে বক্তব্য রাখেন জালাল শিকদার, মাওলানা মাহমুদুল হাসান, মোঃ রাসেল। এ সময় মাদরাসার শিক্ষার্থী, শিক্ষক, অভিভাবক ও এলাকার গণ্যমান্য ব্যক্তিবর্গ উপস্থিত ছিলেন। অনুষ্ঠানে কাশিনগর মোমেনা-কালা মিয়া স্মৃতি ফাউন্ডেশনের উদ্যোগে শিক্ষক, মেধাবী শিক্ষার্থীদের মাঝে পুরস্কার বিতরন ও অতিথিদের সম্মাননা ক্রেষ্ট প্রদান করা হয়েছে।

Please follow and like us:

সর্বশেষ খবর

এ বিভাগের আরও খবর

প্রধান সম্পাদক- খোরশেদ আলম চৌধুরী, সম্পাদক- আশরাফুল ইসলাম জয়,  উপদেষ্টা সম্পাদক- নজরুল ইসলাম চৌধুরী।

 

ঢাকা অফিস : রোড # ১৩, নিকুঞ্জ - ২, খিলক্ষেত, ঢাকা-১২২৯,

সম্পাদক - ০১৫২১৩৬৯৭২৭,০১৬০১৯২০৭১৩

Email-dailynayaalo@gmail.com নিউজ রুম।

Email-Cvnayaalo@gmail.com সিভি জমা।

প্রধান সম্পাদক কর্তৃক  প্রচারিত ও প্রকাশিত।

 

সাইট উন্নয়নেঃ ICTSYLHET