, , ,

শিরোনামঃ-
  • হোম
  • রাজনীতি
  • শ্রীপুর পৌর বিএনপির সভাপতি কাজী খান, সাধারণ সম্পাদক বিল্লাল বেপারী




শ্রীপুর পৌর বিএনপির সভাপতি কাজী খান, সাধারণ সম্পাদক বিল্লাল বেপারী

সাইফুল আলম সুমন, গাজীপুর করেসপন্ডেন্ট।

আপডেট টাইম : মার্চ ১৪ ২০২২, ১৭:৪৫ | 1227 বার পঠিত | প্রিন্ট / ইপেপার প্রিন্ট / ইপেপার

গাজীপুরের শ্রীপুর পৌর বিএনপির কমিটি ঘোষণা করা হয়েছে। সোমবার বিকেলে গাজীপুর মহানগর বাসন টেকেনপাড়া এলাকায় সাগর সৈকত কনভেনশন সেন্টারে দ্বি-বার্ষিক সম্মলনে কেন্দ্রীয় বিএনপির ঢাকা বিভাগীয় সহ সাংগঠনিক সম্পাদক বেনজির আহমেদ টিটু এড. কাজী খানকে সভাপতি ও বিল্লাল হোসেন বেপারীকে সাধারণ সম্পাদক করে কমিটি ঘোষণা করেন।

দ্বি-বার্ষিক সম্মেলনে গাজীপুর সদর উপজেলা বিএনপির আহবায়ক আবু তাহের মুসল্লীর সভাপতিত্বে, বিল্লাল হোসেন বেপারী এবং জয়নাল আবেদীন রিজভীর যৌথ সঞ্চালনায় প্রধান অতিথী হিসেবে বক্তব্য দেন, বিএনপির ঢাকা বিভাগীয় সাংগঠনিক সম্পাদক ও গাজীপুর জেলা বিএনপির আহ্বায়ক সাবেক এমপি এ কে এম ফজলুল হক মিলন, গাজীপুর জেলা বিএনপির সদস্য সচিব কাজী সাইয়্যেদুল আলম বাবুল, কেন্দ্রীয় বিএনপির সহ-স্বাস্থ্য বিষয়ক সম্পাদক অধ্যাপক ডাঃ এস এম রফিকুল ইসলাম বাচ্চু, কালিয়াকৈর পৌর সভার মেয়র মজিবুর রহমান, বিএনপির কেন্দ্রীয় নেতা ওমর ফারুক সাফিন, জেলা বিএনপির সদস্য সাখাওয়াত হোসেন সবুজ, এমদাদুল হক মুসুল্লি, ফজলুল হক মুসল্লি, ভাওয়ালগর ইউপি চেয়ারম্যান আবু বকর ছিদ্দিক, হুমায়ুন কবির সরকার, আবুল হোসেন প্রধান প্রমুখ।

বক্তারা বলেন, গণআন্দোলনের মাধ্যমে এই সরকারকে উৎখাত করে জনগণের ক্ষমতা ফিরিয়ে দেয়া হবে। তারেক জিয়াকে দেশে ফিরিয়ে এনে শহীদ প্রেসিডেন্ট জিয়াউর রহমানের রাজনৈতিক উত্তরাধিকার প্রতিষ্ঠা করা হবে।

এ সময় আবু তাহের মুসল্লীকে সভাপতি ও জয়নাল আবেদিন রিজভীকে সাধারণ সম্পাদক করে গাজীপুর সদর উপজেলা বিএনপির কমিটিও ঘোষণা করা হয়।

Please follow and like us:

সর্বশেষ খবর

এ বিভাগের আরও খবর

প্রধান সম্পাদক- খোরশেদ আলম চৌধুরী, সম্পাদক- আশরাফুল ইসলাম জয়,  উপদেষ্টা সম্পাদক- নজরুল ইসলাম চৌধুরী।

 

ঢাকা অফিস : রোড # ১৩, নিকুঞ্জ - ২, খিলক্ষেত, ঢাকা-১২২৯,

সম্পাদক - ০১৫২১৩৬৯৭২৭,০১৬০১৯২০৭১৩

Email-dailynayaalo@gmail.com নিউজ রুম।

Email-Cvnayaalo@gmail.com সিভি জমা।

প্রধান সম্পাদক কর্তৃক  প্রচারিত ও প্রকাশিত।

 

সাইট উন্নয়নেঃ ICTSYLHET