১৬ই মে, ২০২৬ খ্রিস্টাব্দ, শনিবার, ২রা জ্যৈষ্ঠ, ১৪৩৩ বঙ্গাব্দ, ২৮শে জিলকদ, ১৪৪৭ হিজরি

শিরোনামঃ-
  • হোম
  • দূর্ঘটনা
  • ফুলবাড়ীতে নিয়ন্ত্রণ হারিয়ে দোকানের ভিতর ঢুকে পড়লো সিমেন্ট ও আলু বোঝাই ট্রাক




ফুলবাড়ীতে নিয়ন্ত্রণ হারিয়ে দোকানের ভিতর ঢুকে পড়লো সিমেন্ট ও আলু বোঝাই ট্রাক

মোঃ আবু শহীদ, ফুলবাড়ী,দিনাজপুর করেসপন্ডেন্ট।

আপডেট টাইম : মার্চ ১৭ ২০২২, ১৮:০৭ | 905 বার পঠিত | প্রিন্ট / ইপেপার প্রিন্ট / ইপেপার

দিনাজপুরের ফুলবাড়ীতে সিমেন্ট ও আলু বোঝাই দুটি ট্রাক নিয়ন্ত্রণ হারিয়ে রাস্তার দু’পাশের ৪টি দোকানে ঢুকে পড়ে। এসময় অন্য দুই ট্রাকের সাথে আরও একটি ট্রাক্টর সড়কের পাশে দোকানের ভিতরে ঢুকে যায়। এ ঘটনায় ট্রাকের চালক ও ট্রাক্টরের হেলপার গুরুতর আহত হয়েছেন। রাস্তার পার্ম্বের ৪টি দোকান পুরোপুরি ভেঙ্গে গুড়িয়ে গেছে। প্রত্যক্ষদর্শীরা জানান,দোকানগুলোতে ওই সময় কোন লোকজন না থাকায় প্রানহানির ঘটনা ঘটেনি।
গতকাল বৃহস্পতিবার ভোর সাড়ে ৬টায় দিনাজপুর-গোবিন্দগঞ্জ মহাসড়কের ফুলবাড়ী উপজেলার খয়েরবাড়ী ইউনিয়নের লক্ষীপুর নামক স্থানে এই দুর্ঘটনাটি ঘটে।
দুর্ঘটনায় গুরুতর আহত ট্রাক চালক পাবনা জেলার সাথিয়া থানার রুপসী এলাকার মোঃ নাজির আলীর ছেলে হাসু শেখ (৫২) ও ট্রাক্টর হেলপার দিনাজপুরের ফুলবাড়ী উপজেলার মহেশপুর গ্রামের মৃত সুবল মুর্মুর ছেলে গোপেল (৫০) । তাদেরকে উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে ভর্তি করা হয়েছে।
স্থানীয়দের বরাত দিয়ে ফুলবাড়ী থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মো.আশ্রাফুল ইসলাম জানান, ভোরে ঢাকা থেকে সিমেন্ট বোঝাই করা একটি ট্রাক (ঢাকা মেট্রো- ট- ২২-৮৪৭১) দিনাজপুরের দিকে আসছিল। পথিমধ্যে লক্ষীপুর নামকস্থানে ট্রাকের সামনের একটি চাকা ফেটে যায়। এতে চালক নিয়ন্ত্রণ হারিয়ে ফেলে। একই সময় বিপরীত দিক থেকে একটি ট্রাক (বগুড়া-ট-১১-১৭৩০) আলু বোঝাই করে নিয়ে যাচ্ছিল। এসময় দুর্ঘটনা এড়াতে ২টি ট্রাক রাস্তার পাশের পৃথক ৩টি দোকানে ঢুকে পড়ে। একই সময় আলু বোঝাই করা ট্রাকটির পিছন দিক থেকে আসা একটি ট্রাক্টর রাস্তার পাশে আরেকটি দোকানে উল্টে যায়। এসময় ট্রাকের চালক ও ট্রাক্টর হেলপার গুরুতর আহত হয়। স্থানীয়রা তাদের উদ্ধার করে ফুলবাড়ী স্বাস্থ্য কমপ্লেক্সে ভর্তি করান।

 

Please follow and like us:

সর্বশেষ খবর

এ বিভাগের আরও খবর

সম্পাদক মন্ডলীর সভাপতি- আলহাজ্ব আবদুল গফুর ভূঁইয়া,সাবেক সংসদ সদস্য, প্রধান সম্পাদক- খোরশেদ আলম চৌধুরী, সম্পাদক- আশরাফুল ইসলাম জয়,  উপদেষ্টা সম্পাদক- নজরুল ইসলাম চৌধুরী।

 

ঢাকা অফিস : রোড # ১৩, নিকুঞ্জ - ২, খিলক্ষেত, ঢাকা-১২২৯,

সম্পাদক - ০১৫২১৩৬৯৭২৭,০১৬০১৯২০৭১৩

Email-dailynayaalo@gmail.com নিউজ রুম।

Email-Cvnayaalo@gmail.com সিভি জমা।

প্রধান সম্পাদক কর্তৃক  প্রচারিত ও প্রকাশিত।

 

সাইট উন্নয়নেঃ ICTSYLHET