, , ,

শিরোনামঃ-




চৌদ্দগ্রামে ইউপি চেয়ারম্যানকে হত্যাচেষ্টা, অস্ত্রসহ যুবক গ্রেপ্তার

মোঃ শাহীন আলম, স্টাফ করেসপন্ডেন্ট।

আপডেট টাইম : মার্চ ২৮ ২০২২, ১৯:০৪ | 976 বার পঠিত | প্রিন্ট / ইপেপার প্রিন্ট / ইপেপার

কুমিল্লার চৌদ্দগ্রামের ৮নং মুন্সিরহাট ইউনিয়নের চেয়ারম্যান মাহফুজ আলমকে হত্যার চেষ্টার সময় অস্ত্রসহ শাখাওয়াত হোসেন রিয়াজ(২১) এক যুবককে পুলিশ গ্রেপ্তার করেছে। রিয়াজ একই ইউনিয়নের বিষবাগ গ্রামের জাফর আহমেদের পুত্র। এ ঘটনায় চেয়ারম্যান বাদি হয়ে একটি মামলা দায়ের করেছেন। সোমবার তথ্যটি নিশ্চিত করেছেন থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা শুভ রঞ্জন চাকমা।

চেয়ারম্যান মাহফুজ আলম বলেন, রিয়াজ এলাকার চিহ্নিত সন্ত্রাসী। রোববার দুপুরে সে মুন্সিরহাট বাজারে একজন মহিলাকে শারিরীকভাবে লাঞ্চিত করে। ওই মহিলা ইউপি কার্যালয়ে আমার কাছে নালিশ করে। আমি রিয়াজের বাবা জাফর আহমেদকে ডেকে এনে রিয়াজকে শাসানোর জন্য বলি। এতে সে ক্ষুদ্ধ হয়ে দুপুর বেলায় ইউপি কার্যালয়ে এসে ভাংচুর চালায়। এ সময় আমি কার্যালয়ে ছিলাম না। খবর পেয়ে কার্যালয়ে ছুটে গেলে সে পালিয়ে যায়। এ সময় খবর পেয়ে চৌদ্দগ্রাম থানা পুলিশ ঘটনাস্থলে পৌছে ঘটনার সত্যতা পায়। পরবর্তীতে সোমবার ভোর রাতে রিয়াজ ও অজ্ঞাতনামা ৩-৪ জন ব্যক্তি আমার বাড়ির ভিতরে প্রবেশ করলে স্থানীয় লোকজন তাদেরকে আটক করে। এ সময় সে কোমড় থেকে পিস্তল বের করে আমাকে হত্যার চেষ্টা চালায়। খবর পেয়ে চৌদ্দগ্রাম থানা পুলিশ রিয়াজকে ঘটনাস্থলে পৌছলে স্থানীয় অস্ত্রসহ রিয়াজ পুলিশের নিকট সোপর্দ করে।

ভারপ্রাপ্ত কর্মকর্তা শুভ রঞ্জন চাকমা বলেন, খবর পেয়ে পুলিশ ঘটনাস্থলে পৌছে রিয়াজকে পুলিশ হেফাজতে নেয়। ৫ রাউন্ড গুলি ও একটি বিদেশী পিস্তল জব্দ করে। চেয়ারম্যানকে হত্যাচেষ্টার অভিযোগে রিয়াজকে প্রধান আসামী ও অজ্ঞাতনামা আরও ৩-৪ জনের বিরুদ্ধে তিনি বাদি হয়ে থানায় মামলা করেন।

Please follow and like us:

সর্বশেষ খবর

এ বিভাগের আরও খবর

প্রধান সম্পাদক- খোরশেদ আলম চৌধুরী, সম্পাদক- আশরাফুল ইসলাম জয়,  উপদেষ্টা সম্পাদক- নজরুল ইসলাম চৌধুরী।

 

ঢাকা অফিস : রোড # ১৩, নিকুঞ্জ - ২, খিলক্ষেত, ঢাকা-১২২৯,

সম্পাদক - ০১৫২১৩৬৯৭২৭,০১৬০১৯২০৭১৩

Email-dailynayaalo@gmail.com নিউজ রুম।

Email-Cvnayaalo@gmail.com সিভি জমা।

প্রধান সম্পাদক কর্তৃক  প্রচারিত ও প্রকাশিত।

 

সাইট উন্নয়নেঃ ICTSYLHET