, , ,

শিরোনামঃ-
  • হোম
  • দূর্ঘটনা
  • রানীশংকৈলের ২ ভাই ও মঙ্গলপুরের ইউপি সদস্য সহ সড়ক দুর্ঘটনায় নিহত- ৩




রানীশংকৈলের ২ ভাই ও মঙ্গলপুরের ইউপি সদস্য সহ সড়ক দুর্ঘটনায় নিহত- ৩

স্পেশাল করেসপন্ডেন্ট, নয়া আলো।

আপডেট টাইম : মে ১৬ ২০২২, ২১:১২ | 863 বার পঠিত | প্রিন্ট / ইপেপার প্রিন্ট / ইপেপার

ঠাকুরগাঁওয়ের রাণীশংকৈলের আপন দুই খালাতো ভাই ও ইউপি সদস্য মোটর সাইকেলে সড়ক দুর্ঘটনায় নিহত হন। ১৫ই মে ২০২২ইং রোজ রবিবার রাত আনুমানিক ১২টার দিকে এ দুর্ঘটনা ঘটে৷ নিহতরা হলেন রানীশংকৈল উপজেলার নেকমরদ কারিগরি কলেজের প্রিন্সিপাল নুহেদ এর ছেলে তাসিন ও ডাঃ ওসমান গণির ছেলে সাদ । পারিবারিক সূত্রে জানা গেছে,তাসিনের মা সহ খালাতো ভাই সাদ ইবনে ওসমান নিজস্ব প্রাইভেট কারে দিনাজপুর থেকে রানীশংকৈল ফেরার পথে মঙ্গলপুর নামক স্থানে এসে গাড়ির তেল শেষ হয়ে যায়।পরে দুই খালাতো ভাই অটো যোগে পাশেই থাকা পেট্রোল পাম্পে তেল আনতে যায়।ঐ পাম্পে তেল নিতে আসা মঙ্গলপুর ইউনিয়ন ৫ নং ওয়ার্ড মেম্বারের মোটরসাইকেলে পৌচ্ছে নেয়ার পথে পিছন দিক থেকে আসা পণ্যবাহী ট্রাকের সাথে ধাক্কা খেয়ে ঘটনাস্থলে মোটরসাইকেল আরোহী সেই ইউপি সদস্য সহ দুই খালাতো ভাই এক সাথেই সড়ক দুর্ঘটনায় মারা যায়।মৃতের লাশ রাতের মধ্যেই রানীশংকৈল বনগাঁও গ্রামে তাদের নানার বাড়ি আনা হয়েছে বলে স্বজনরা জানিয়েছেন।

সড়ক দুর্ঘটনার সত্যতা নিশ্চিত করেন রানীশংকৈল থানার ওসি এস এম জাহিদ ইকবাল ।

Please follow and like us:

সর্বশেষ খবর

এ বিভাগের আরও খবর

প্রধান সম্পাদক- খোরশেদ আলম চৌধুরী, সম্পাদক- আশরাফুল ইসলাম জয়,  উপদেষ্টা সম্পাদক- নজরুল ইসলাম চৌধুরী।

 

ঢাকা অফিস : রোড # ১৩, নিকুঞ্জ - ২, খিলক্ষেত, ঢাকা-১২২৯,

সম্পাদক - ০১৫২১৩৬৯৭২৭,০১৬০১৯২০৭১৩

Email-dailynayaalo@gmail.com নিউজ রুম।

Email-Cvnayaalo@gmail.com সিভি জমা।

প্রধান সম্পাদক কর্তৃক  প্রচারিত ও প্রকাশিত।

 

সাইট উন্নয়নেঃ ICTSYLHET