, , ,

শিরোনামঃ-
  • হোম
  • রাজনীতি
  • চৌদ্দগ্রামের শুভপুর উত্তর ও দক্ষিণ ইউনিয়ন বিএনপির আহবায়ক কমিটির পরিচিতি সভা অনুষ্ঠিত




চৌদ্দগ্রামের শুভপুর উত্তর ও দক্ষিণ ইউনিয়ন বিএনপির আহবায়ক কমিটির পরিচিতি সভা অনুষ্ঠিত

মোঃ শাহীন আলম, স্টাফ করেসপন্ডেন্ট।

আপডেট টাইম : জুন ২৮ ২০২২, ১৪:৩১ | 1000 বার পঠিত | প্রিন্ট / ইপেপার প্রিন্ট / ইপেপার

বিএনপির ভারপ্রাপ্ত চেয়ারম্যান তারেক রহমান, কুমিল্লা দক্ষিণ জেলা বিএনপির যুগ্ম আহবায়ক ও চৌদ্দগ্রাম উপজেলা বিএনপির সভাপতি মোঃ কামরুল হুদার নির্দেশে তৃণমূল বিএনপিকে শক্তিশালী ও গণমুখী করার প্রত্যয়ে চৌদ্দগ্রাম উপজেলা বিএনপির অধীনস্থ সকল ইউনিয়ন ও ওয়ার্ড কমিটি পূর্নগঠনের প্রক্রিয়া অংশ হিসাবে কুমিল্লার চৌদ্দগ্রাম উপজেলার শুভপুর উত্তর ও দক্ষিণ ইউনিয়ন বিএনপির উদ্যোগে আহবায়ক কমিটির পরিচিতি সভা অনুষ্ঠিত। এ উপলক্ষ্যে সোমবার বিকেলে কাদৈর বাজারে আয়োজিত অনুষ্ঠানে প্রধান অতিথি ছিলেন উপজেলা বিএনপির সহ-সভাপতি মোঃ শাহাবুদ্দীন ফরায়েজী লাল্টু। প্রধান বক্তা ছিলেন পৌর বিএনপির সদস্য সচিব মোঃ হারুন অর রশীদ মজুমদার। শুভপুর উত্তর ইউনিয়ন বিএনপির আহবায়ক মোঃ মোস্তাফিজুর রহমানের সভাপতিত্বে অনুষ্ঠানে বিশেষ অতিথি ছিলেন উপজেলা বিএনপির শিক্ষা বিষয়ক সম্পাদক ও শুভপুর ইউনিয়ন দক্ষিনের আহবায়ক জিয়াউর রহমান জিতু, উপজেলা যুবদলের সিনিয়র যুগ্ম সাধারন সম্পাদক জামাল উদ্দিন মামুন, উপজেলা বিএনপির সহ-ছাত্রবিষয়ক সম্পাদক মোঃ শাহনেওয়াজ মজুমদার, উপজেলা স্বেচ্ছাসেবক দলের আহবায়ক মোঃ খোরশেদ আলম, উপজেলা তাঁতীদলের সভাপতি মোঃ ইব্রাহিম খলিল, উপজেলা বিএনপি সহ-আন্তর্জাতিক বিষয়ক সম্পাদক মোঃ ইসমাইল হোসেন, প্রবাসী নেতা নাসির উদ্দিন, উপজেলা স্বেচ্ছাসেবকদলের সদস্য সচিব আনোয়ার হোসেন ডেভিড, উপজেলা মৎস্যজীবি দলের আহবায়ক মোঃ আবদুর রাজ্জাক, উপজেলা তাঁতীদলের সাধারন সম্পাদক মামুনুর রশীদ দাউদ, উপজেলা যুবদল নেতা নূর মোহাম্মদ, আবুল হাসেম, উপজেলা স্বেচ্ছাসেবকদলের যুগ্ম আহবায়ক মোজাম্মেল হক মাছুম, উপজেলা যুবদল নেতা কামরুল ইসলাম, শুভপুর ইউনিয়ন উত্তর বিএনপির যুগ্ম আহবায়ক মোঃ নাছির উদ্দীন, মোঃ মানিক মিয়া, শুভপুর ইউনিয়ন যুবদল নেতা ইয়ামিন, রিপন, স্বেচ্ছাসেবকদল নেতা মাসুদ রানা, কামাল হোসেন, ছাত্রদল নেতা সুমন ও মোঃ সবুজ। শুভপুর দক্ষিণ বিএনপির সদস্য সচিব মোঃ সেলিম মিয়া মুহুরী ও উত্তর বিএনপির সদস্য সচিব মোঃ আব্দুল মতিন মেম্বারের সঞ্চালনায় অন্যান্যের মধ্যে উপস্থিত ছিলেন বিএনপির, যুবদল, ছাত্রদল, স্বেচ্ছাসেবকদল, তাঁতীদল ও মৎস্যজীবিদলের বিভিন্ন পর্যায়ের নেতৃবন্দ।

Please follow and like us:

সর্বশেষ খবর

এ বিভাগের আরও খবর

প্রধান সম্পাদক- খোরশেদ আলম চৌধুরী, সম্পাদক- আশরাফুল ইসলাম জয়,  উপদেষ্টা সম্পাদক- নজরুল ইসলাম চৌধুরী।

 

ঢাকা অফিস : রোড # ১৩, নিকুঞ্জ - ২, খিলক্ষেত, ঢাকা-১২২৯,

সম্পাদক - ০১৫২১৩৬৯৭২৭,০১৬০১৯২০৭১৩

Email-dailynayaalo@gmail.com নিউজ রুম।

Email-Cvnayaalo@gmail.com সিভি জমা।

প্রধান সম্পাদক কর্তৃক  প্রচারিত ও প্রকাশিত।

 

সাইট উন্নয়নেঃ ICTSYLHET