, , ,

শিরোনামঃ-




চৌদ্দগ্রাম থানা পুলিশের অভিযানে ডাকাত সর্দার শিপনসহ গ্রেপ্তার ৫

মোঃ শাহীন আলম, স্টাফ করেসপন্ডেন্ট।

আপডেট টাইম : নভেম্বর ১২ ২০২২, ১১:৩৮ | 1347 বার পঠিত | প্রিন্ট / ইপেপার প্রিন্ট / ইপেপার

কুমিল্লার চৌদ্দগ্রাম থানা পুলিশ দেশের বিভিন্ন এলাকায় অভিযান চালিয়ে আন্তঃজেলা ডাকাতচক্রের সর্দার শিপনসহ ৫ ডাকাতকে গ্রেপ্তার করেছে। এ সময় ডাকাতির কাজে ব্যবহৃত একটি পিকআপ, একটি মোটর সাইকেল ও একটি লোহার তৈরি তালা কাটার মেশিন জব্দ করা হয়। গ্রেপ্তারকৃতরা হলো; ডাকাত সর্দার নোয়াখালীর সেনবাগ উপজেলার বালিয়াকান্দি গ্রামের সোলেমান প্রকাশ ইউসুফ মেকারের ছেলে জাকির হোসেন শিপন, তাঁর ভাই মোঃ সুজন, কবিরহাটের চরগুইল্লাখালী গ্রামের মৃত আবদুল হালিমের ছেলে সোহেল রানা, লক্ষীপুর সদর উপজেলার রাজিবপুর গ্রামের মৃত মমিন মিয়ার ছেলে শাখাওয়াত হোসেন আরিফ ও কুমিল্লার চান্দিনা উপজেলার দল্লাই নবাবপুর গ্রামের তাজুল ইসলামের ছেলে আলা উদ্দিন। শুক্রবার দুপুরে সিনিয়র সহকারী পুলিশ সুপার চৌদ্দগ্রাম সার্কেল জাহিদুল ইসলাম প্রেস ব্রিফিংয়ে সাংবাদিকদের এ তথ্য জানান।
প্রেস ব্রিফিংয়ে উল্লেখ করা হয়, গত ১৮ সেপ্টেম্বর গভীর রাতে ৬-৭ জনের সংঘবদ্ধ ডাকাতদল উপজেলার জগন্নাথদীঘি ইউনিয়নের বিজয়করায় একটি এগ্রো ফার্মের গেইট কেটে প্রবেশ করে সিসি ক্যামেরা ভেঙ্গে ফেলে। এরপর তারা ফার্মের ৩ সিকিউরিটি গার্ডকে ধারালো অস্ত্র দেখিয়ে একটি রুমে আটকে রেখে এগ্রো ফার্মের ভিতর থেকে ৬টি ষাঁড় গরু পিকআপ গাড়ীতে তুলে নিয়ে যায়। এ ঘটনায় পুলিশ সুপার আব্দুল মান্নানের নির্দেশনায় মামলা রুজু হওয়ার পর ঘটনাস্থলের সিসি ক্যামেরা হতে ঘটনায় জড়িত আসামীদের দৈহিক বর্ণনার তথ্য সংগ্রহের পাশাপাশি তথ্য প্রযুক্তির সহায়তায় ঘটনায় জড়িত আন্তঃজেলা ডাকাত চক্রের সদস্যদের শনাক্ত করা হয়। চাঞ্চল্যকর মামলা হিসেবে সিনিয়র সহকারী পুলিশ সুপার জাহিদুল ইসলাম ও থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা শুভ রঞ্জন চাকমার প্রত্যক্ষ তত্ত¡াবধানে পুলিশ পরিদর্শক (তদন্ত) ত্রিনাথ সাহা ও মামলার তদন্তকারী কর্মকর্তা শাহিনুল ইসলামের নেতৃত্বে পুলিশের একটি বিশেষ টিম গত বুধ ও বৃহস্পতিবার ঢাকা, কুমিল্লা, ফেনী ও নোয়াখালী জেলার বিভিন্ন থানা এলাকায় তথ্য প্রযুক্তির সহায়তায় অভিযান চালিয়ে নোয়াখালী জেলার কবিরহাট ও সেনবাগ থানা এলাকা হতে সিসি টিভি ফুটেজে শনাক্তকৃত আন্তঃজেলা গরু ডাকাত দলের সর্দার শিপন সহ তাঁর ৪ সহযোগীকে গ্রেপ্তার করা হয়। ডাকাতির কাজে ব্যবহৃত আলামত একটি পিকআপ গাড়ী, একটি মোটর সাইকেল ও তালা কাটার যন্ত্র উদ্ধার করা হয়। গ্রেপ্তারকৃতদের বিরুদ্ধে দেশের বিভিন্ন থানায় চুরি ও ডাকাতির একাধিক মামলা রয়েছে।

Please follow and like us:

সর্বশেষ খবর

এ বিভাগের আরও খবর

প্রধান সম্পাদক- খোরশেদ আলম চৌধুরী, সম্পাদক- আশরাফুল ইসলাম জয়,  উপদেষ্টা সম্পাদক- নজরুল ইসলাম চৌধুরী।

 

ঢাকা অফিস : রোড # ১৩, নিকুঞ্জ - ২, খিলক্ষেত, ঢাকা-১২২৯,

সম্পাদক - ০১৫২১৩৬৯৭২৭,০১৬০১৯২০৭১৩

Email-dailynayaalo@gmail.com নিউজ রুম।

Email-Cvnayaalo@gmail.com সিভি জমা।

প্রধান সম্পাদক কর্তৃক  প্রচারিত ও প্রকাশিত।

 

সাইট উন্নয়নেঃ ICTSYLHET