, , ,

শিরোনামঃ-
  • হোম
  • রাজনীতি
  • নাঙ্গলকোটের বিভিন্ন ইউনিয়নে বিএনপির পদযাত্রা অনুষ্ঠিত, আটক-৩




নাঙ্গলকোটের বিভিন্ন ইউনিয়নে বিএনপির পদযাত্রা অনুষ্ঠিত, আটক-৩

স্পেশাল করেসপন্ডেন্ট, নয়া আলো।

আপডেট টাইম : ফেব্রুয়ারি ১৪ ২০২৩, ১০:৪১ | 849 বার পঠিত | প্রিন্ট / ইপেপার প্রিন্ট / ইপেপার

কেফায়েত উল্লাহ মিয়াজী :

বাংলাদেশ জাতীয়তাবাদী দল বিএনপির কেন্দ্রীয় কর্মসূচির অংশ হিসেবে কুমিল্লার নাঙ্গলকোট উপজেলার বিভিন্ন ইউনিয়নে পদযাত্রা গত শনিবার অনুষ্ঠিত হয়েছে। পদযাত্রা কর্মসূচির মধ্যে উপজেলার বাঙ্গড্ডা ইউনিয়ন বিএনপির পদযাত্রা অনুষ্ঠানে অংশ গ্রহণ করেন কুমিল্লা দক্ষিণ জেলা বিএনপি যুগ্ম আহবায়ক ও নাঙ্গলকোট উপজেলা আহবায়ক আলহাজ্ব নজির আহমেদ ভুঁইয়া, দক্ষিণ জেলা বিএনপি যুগ্ম আহবায়ক মোস্তফা জামান।

 

পদযাত্রা মিছিল শেষে বাঙ্গড্ডা বাজার থেকে পুলিশ বিএনপির ৩ নেতাকে আটক করে এবং পরে ওই ৩জন সহ ২০ জনের নাম উল্লেখ করে ও ৬০জনকে অজ্ঞাত নামা আসামি করে মামলা করে বলে দাবী বিএনপি নেতাদের। অটকৃতরা হলেন পরিকোট গ্রামের তনু মোল্লার ছেলে নাছির মোল্লা, মাহিনী ছগরি পাড়া গ্রামের ইউনুছ মিয়ার ছেলে কবির আহম্মদ ও গান্দাছি গ্রামের আবদুল ওহাবের ছেলে নুর হোসেন মনু।

 

কেন্দ্রীয় কর্মসূচির অংশ হিসেবে এছাড়াও পদযাত্রা অনুষ্ঠিত হয় নাঙ্গলকোট উপজেলার হেসাখাল ইউনিয়ন, রায়কোট দক্ষিণ ইউনিয়ন, পেরিয়া ইউনিয়ন, আদ্রা উত্তর ইউনিয়ন, দৌলখাঁড় ইউনিয়ন, মৌকরা ইউনিয়ন,  সাতবাড়ীয়া ইউনিয়ন, জোড্ডা পশ্চিম ইউনিয়ন, বক্সগঞ্জ ইউনিয়ন, মক্রবপুর ইউনিয়ন, জোড্ডা পূর্ব ইউনিয়ন সহ উপজেলার অন্যান্য ইউনিয়ন গুলোতে।

Please follow and like us:

সর্বশেষ খবর

এ বিভাগের আরও খবর

প্রধান সম্পাদক- খোরশেদ আলম চৌধুরী, সম্পাদক- আশরাফুল ইসলাম জয়,  উপদেষ্টা সম্পাদক- নজরুল ইসলাম চৌধুরী।

 

ঢাকা অফিস : রোড # ১৩, নিকুঞ্জ - ২, খিলক্ষেত, ঢাকা-১২২৯,

সম্পাদক - ০১৫২১৩৬৯৭২৭,০১৬০১৯২০৭১৩

Email-dailynayaalo@gmail.com নিউজ রুম।

Email-Cvnayaalo@gmail.com সিভি জমা।

প্রধান সম্পাদক কর্তৃক  প্রচারিত ও প্রকাশিত।

 

সাইট উন্নয়নেঃ ICTSYLHET