, , ,

শিরোনামঃ-




চৌদ্দগ্রামে হত্যা মামলার আসামীসহ গ্রেফতার ১০

মোঃ শাহীন আলম, স্টাফ করেসপন্ডেন্ট।

আপডেট টাইম : মে ১৯ ২০২৩, ২২:৫৯ | 899 বার পঠিত | প্রিন্ট / ইপেপার প্রিন্ট / ইপেপার

কুমিল্লার চৌদ্দগ্রামে হত্যা মামলার আসামীসহ ১০ জনকে গ্রেফতার করেছে পুলিশ। শুক্রবার বিকেলে তথ্যটি নিশ্চিত করেছেন থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা শুভ রঞ্জন চাকমা। গ্রেফতারকৃত আসামীরা হলো; চৌদ্দগ্রাম পৌরসভার শ্রীপুর গ্রামের রোকন উদ্দিনের ছেলে ইমরান হোসেন, শুভপুর ইউনিয়নের গাছবাড়িয়া গ্রামের জননী ভুষণ আচার্যের ছেলে সমির আচার্য, আলকরা ইউনিয়নের গোলাইকরা গ্রামের মৃত আনোয়ার হোসেনের ছেলে দেলোয়ার হোসেন, কাশিনগর ইউনিয়নের জুগিরকান্দি গ্রামের আবুল কাশেমের ছেলে আলী হোসেন, বাঙ্গালমুড়ি গ্রামের লাতু মিয়ার ছেলে নুরুল ইসলাম, নুরুল ইসলামের ছেলে দেলোয়ার হোসেন, শ্রীপুর ইউনিয়নের নালঘর গ্রামের মৃত বেলায়েত উল্যাহর ছেলে দেলোয়ার হোসেন, বাতিসা ইউনিয়নের কালিকসার গ্রামের আবুল খায়েরের ছেলে জলিল ভুঁইয়া, মুন্সিরহাট ইউনিয়নের লক্ষীপুর গ্রামের আবদুল লতিফের ছেলে ইয়াকুব ও কালিকাপুর ইউনিয়নের কালিকাপুর গ্রামের ফরিদ মিয়ার ছেলে তোফায়েল হোসেন। চৌদ্দগ্রাম থানা সূত্রে জানা গেছে, নিয়মিত টহলের অংশ হিসেবে বৃহস্পতিবার রাত থেকে শুক্রবার দুপুর পর্যন্ত চৌদ্দগ্রাম পৌরসভাসহ উপজেলার বিভিন্ন স্থানে পুলিশের পৃথক টিম অভিযান চালায়। অভিযানকালে ২০১৩ সালের ৩ এপ্রিল মুন্সিরহাট ইউনিয়নের ছোটখিল গ্রামের দেলোয়ার হোসেনের ছেলে আনোয়ার হোসেনকে নিজ দোকানে কেরোসিন ঢেলে আগুনে পুড়িয়ে হত্যামামলার আসামী শ্রীপুর গ্রামের ইমরান হোসেনসহ বিভিন্ন মামলায় ওয়ারেন্টভুক্ত পলাতক ১০ আসামীকে গ্রেফতার করেছে। শুক্রবার বিকেলে তাদেরকে আদালতের মাধ্যমে কুমিল্লা জেলহাজতে পাঠানো হয়েছে।

Please follow and like us:

সর্বশেষ খবর

এ বিভাগের আরও খবর

প্রধান সম্পাদক- খোরশেদ আলম চৌধুরী, সম্পাদক- আশরাফুল ইসলাম জয়,  উপদেষ্টা সম্পাদক- নজরুল ইসলাম চৌধুরী।

 

ঢাকা অফিস : রোড # ১৩, নিকুঞ্জ - ২, খিলক্ষেত, ঢাকা-১২২৯,

সম্পাদক - ০১৫২১৩৬৯৭২৭,০১৬০১৯২০৭১৩

Email-dailynayaalo@gmail.com নিউজ রুম।

Email-Cvnayaalo@gmail.com সিভি জমা।

প্রধান সম্পাদক কর্তৃক  প্রচারিত ও প্রকাশিত।

 

সাইট উন্নয়নেঃ ICTSYLHET