, , ,

শিরোনামঃ-




বেনাপোলে ফেন্সিডিল ইয়াবাসহ ৩ মাদক ব্যবসায়ী আটক

সোহাগ হোসেন, বেনাপোল,যশোর করেসপন্ডেন্ট।

আপডেট টাইম : জুন ১১ ২০২৩, ২০:৩৭ | 839 বার পঠিত | প্রিন্ট / ইপেপার প্রিন্ট / ইপেপার

যশোরের শার্শা ও বেনাপোল সীমান্তে পৃথক দুটি অভিযানে ৪০ বোতল ফেন্সিডিল ও ২৭০ পিচ ইয়াবাসহ ৩ জন মাদক ব্যবসায়ীকে আটক করেছে যশোর গোয়েন্দা ডিবি পুলিশ সদস্যরা। রবিবার (১১ মে) বিকালে ডিবি পুলিশ জানায়, বেনাপোল পোর্ট থানাধীন দক্ষিণ বারোপোতা গ্রামস্থ জনৈক আব্দুল্লাহ সর্দ্দার এর বসত বাড়ীর সামনে পাপড়াতলা হইতে উত্তর বারোপোতা গামী সলিং রাস্তার উপর হতে ৪০ বোতল ফেন্সিডিলসহ একজন আটক করা হয়। অপর দিকে শার্শা থানাধীন বাগআঁচড়া আফিল উদ্দীন কলেজ সংলগ্ন জনৈক মিজানুর রহমান এর অর্ণব ট্রেডার্স নামক দোকানের সামনে পাকা রাস্তার উপর হতে ২৭০ পিচ ইয়াবা ট্যাবলেটসহ দুইজনকে আটক করা হয়। আটকৃত আসামী হলো,বেনাপোল পোর্টথানা উত্তর বারোপোতা গ্রামের তবিবুর রহমানের ছেলে আলাউদ্দিন (২৪) ও শার্শা থানার রাড়ীপুকুর গ্রামের আবু সিদ্দিকের ছেলে ইমদাদুল ইসলাম (৩৩) আহাম্মদ আলীর ছেলে শাহিন হোসেন (৩০) উভয় সাং-রাড়ীপুকুর, শার্শা। যশোর গোয়েন্দা শাখার ডিবি পুলিশের অফিসার ইনচার্জ ওসি রুপন কুমার সরকার জানান, মাদক উদ্ধারের ঘটনায় শার্শাথানা ও বেনাপোল পোর্টথানায় দুটি এজাহার দায়ের করা হয়েছে।

Please follow and like us:

সর্বশেষ খবর

এ বিভাগের আরও খবর

প্রধান সম্পাদক- খোরশেদ আলম চৌধুরী, সম্পাদক- আশরাফুল ইসলাম জয়,  উপদেষ্টা সম্পাদক- নজরুল ইসলাম চৌধুরী।

 

ঢাকা অফিস : রোড # ১৩, নিকুঞ্জ - ২, খিলক্ষেত, ঢাকা-১২২৯,

সম্পাদক - ০১৫২১৩৬৯৭২৭,০১৬০১৯২০৭১৩

Email-dailynayaalo@gmail.com নিউজ রুম।

Email-Cvnayaalo@gmail.com সিভি জমা।

প্রধান সম্পাদক কর্তৃক  প্রচারিত ও প্রকাশিত।

 

সাইট উন্নয়নেঃ ICTSYLHET