কুমিল্লার চৌদ্দগ্রাম উপজেলা জাতীয়তাবাদী স্বেচ্ছাসেবকদলের নেতৃবৃন্দের সাথে ইউনিয়ন স্বেচ্ছাসেবকদলের নেতৃবৃন্দের মতবিনিময় সভা অনুষ্ঠিত হয়েছে। এতে প্রধান অতিথি ছিলেন উপজেলা স্বেচ্ছাসেবকদলের আহবায়ক মোঃ খোরশেদ আলম। অনুষ্ঠানে প্রধান বক্তা ছিলেন উপজেলা স্বেচ্ছাসেবকদলের সদস্য সচিব আনোয়ার হোসেন ডেভিড। সোমবার বিকেলে চৌদ্দগ্রাম বাজারস্থ উপজেলা বিএনপির কার্যালয়ে এ উপলক্ষে আয়োজিত অনুষ্ঠানে উপজেলা স্বেচ্ছাসেবকদলের যুগ্ম আহবায়ক মিজান খানে সভাপতিত্বে বিশেষ অতিথি ছিলেন উপজেলা স্বেচ্ছাসেবকদলের যুগ্ম আহবায়ক মোঃ কবির হোসেন, আলকরা ইউনিয়ন স্বেচ্ছাসেবকদল নেতা আবুল কালাম আজাদ, উজিরপুর ইউনিয়ন স্বেচ্ছাসেবকদলের সভাপতি মোঃ খালেদ সাইফুল্লাহ, সাধারন সম্পাদক মোঃ কামাল হোসেন, শ্রীপুর ইউনিয়ন স্বেচ্ছাসেবকদলের আহবায়ক মোঃ সেলিম, বাতিসা ইউনিয়ন স্বেচ্ছাসেবকদল নেতা মোঃ কাজী ফরহাদ হোসেন, গুণবতী ইউনিয়ন স্বেচ্ছাসেবকদল নেতা মোঃ জামাল খন্দকার, শুভপুর ইউনিয়ন স্বেচ্ছাসেবকদলের আহবায়ক মোঃ কামাল হোসেন, কনকাপৈত ইউনিয়ন স্বেচ্ছাসেবকদলের আহবায়ক মোঃ ইউনুছ সিকদার, গুণবতী ইউনিয়ন স্বেচ্ছাসেবকদল নেতা মোঃ ইসরাফির সুজন, বাতিসা ইউনিয়ন স্বেচ্ছাসেবকদল নেতা মোঃ শিপন, শুভপুর দক্ষিণ ইউনিয়ন স্বেচ্ছাসেবকদলের সিনিয়র যুগ্ম আহবায়ক মোঃ মাসুদ রানা, যুগ্ম আহবায়ক মোঃ সৈকত হোসেন শুক্কুল, শুভপুর উত্তর ইউনিয়ন স্বেচ্ছাসেবকদলের সিনিয়র যুগ্ম আহবায়ক মোঃ বাবু, ঘোলপাশা ইউনিয়ন স্বেচ্ছাসেবকদলের সিনিয়র যুগ্ম আহবায়ক মোঃ ফারুক হোসেন, চিওড়া ইউনিয়ন স্বেচ্ছাসেবকদলের সিনিয়র যুগ্ম আহবায়ক মোঃ কাজী জাহাঙ্গীর, কনকাপৈত ইউনিয়ন স্বেচ্ছাসেবকদলের সিনিয়র যুগ্ম আহবায়ক মোঃ সোহেল খাঁন, জগন্নাথদীঘি ইউনিয়ন স্বেচ্ছাসেবকদলের যুগ্ম আহবায়ক মোঃ বেলাল হোসেন।উজিরপুর ইউনিয়ন স্বেচ্ছাসেবকদলের সহ-সভাপতি লিংকন আহমেদের সঞ্চালনায় অন্যান্যের মধ্যে উপস্থিত ছিলেন ১৩টি ইউনিয়নের স্বেচ্ছাসেবকদলের বিভিন্ন পর্যায়ের নেতৃবৃন্দ।









