৩১শে মে, ২০২৬ খ্রিস্টাব্দ, রবিবার, ১৭ই জ্যৈষ্ঠ, ১৪৩৩ বঙ্গাব্দ, ১৩ই জিলহজ, ১৪৪৭ হিজরি

শিরোনামঃ-




চৌদ্দগ্রামে ৫০ কেজি গাঁজাসহ আটক ১

মোঃ শাহীন আলম, স্টাফ করেসপন্ডেন্ট।

আপডেট টাইম : জুলাই ০৪ ২০২৩, ২১:৩৯ | 830 বার পঠিত | প্রিন্ট / ইপেপার প্রিন্ট / ইপেপার

কুমিল্লার চৌদ্দগ্রামে ৫০ কেজি গাঁজাসহ সাইফুল ইসলাম শাকিল নামের এক মাদক ব্যবসায়ীকে আটক করেছে র‌্যাব। শাকিল উপজেলার কালিকাপুর ইউনিয়নের জগমোহনপুর গ্রামের সামছু মিয়ার ছেলে। মঙ্গলবার তথ্যটি নিশ্চিত করেছেন র‌্যাব-১১ সিপিসি-২ কুমিল্লার কোম্পানী কমান্ডার এ কে এম মুনিরুল আলম। তিনি জানান, নিয়মিত টহলের অংশ হিসাবে গোপন সংবাদের ভিত্তিতে র‌্যাবের একটি আভিযানিক দল গত সোমবার রাতে জগমোহনপুর এলাকায় বিশেষ অভিযান পরিচালনা করে। অভিযানকালে ৫০ কেজি গাঁজাসহ মাদক ব্যবসায়ী সাইফুল ইসলাম শাকিলকে আটক করা হয়। তার বিরুদ্ধে চৌদ্দগ্রাম থানায় মাদক আইনে মামলা শেষে আদালতের মাধ্যমে জেলহাজতে পাঠানো হয়েছে। মাদকের মতো সামাজিক ব্যাধির বিরুদ্ধে র্যা বের অভিযান অব্যাহত থাকবে বলে জানান এ কে এম মুনিরুল আলম।
Please follow and like us:

সর্বশেষ খবর

এ বিভাগের আরও খবর

প্রধান সম্পাদক- খোরশেদ আলম চৌধুরী, সম্পাদক- আশরাফুল ইসলাম জয়,  উপদেষ্টা সম্পাদক- নজরুল ইসলাম চৌধুরী।

 

ঢাকা অফিস : রোড # ১৩, নিকুঞ্জ - ২, খিলক্ষেত, ঢাকা-১২২৯,

সম্পাদক - ০১৫২১৩৬৯৭২৭,০১৬০১৯২০৭১৩

Email-dailynayaalo@gmail.com নিউজ রুম।

Email-Cvnayaalo@gmail.com সিভি জমা।

প্রধান সম্পাদক কর্তৃক  প্রচারিত ও প্রকাশিত।

 

সাইট উন্নয়নেঃ ICTSYLHET