কুমিল্লার হোমনায় সড়ক দুর্ঘটনায় এক যুবক নিহত এবং ৩ জন আহত হয়েছে। নিহত যুবক আবুল কালাম (১৯) উপজেলার নিলখী গ্রামের খলিলুর রহমানের ছেলে। আহত মনির হোসেন (৩০) নিলখী গ্রামের ফুল মিয়ার ছেলে ও অন্তর (১৮) একই গ্রামের মমিনের ছেলে এবং জাহানারা বেগম (৫০) নারায়নগঞ্জ জেলার আড়াইহাজার উপজেলার আবুল কাশেমের স্ত্রী।
গতকাল শনিবার দুপুরে নিহত আবুল কালাম হোমনা-গৌরিপুর রোডের সিনাইয়া থেকে দুইজন সহপাঠীসহ মোটরসাইকেল যোগে পঞ্চবটি যাওয়ার পথে মোটরসাইকেল নিয়ন্ত্রন হারিয়ে পথচারী এক মহিলাকে ধাক্কা দিলে পথচারী মহিলাসহ ৪ জন মারাত্নক আহত হয়।
পথচারীরা আহতদেরকে উদ্ধার করে উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে নিয়ে গেলে কর্তব্যরত চিকিৎসক চালক কালামকে মৃত্যু ঘোষণা করেন। আহত ৩ জনকে প্রাথমিক চিকিৎসা শেষে উন্নত চিকিৎসার জন্য ঢাকা মেডিকেল কলেজ হাসপাতালে প্রেরণ করা হয়। আহত পথচারী মহিলার আবস্থা আশংকাজনক।
উপজেলা স্বাস্থ্য ও পরিবার পরিকল্পনা অফিসার আবদুছ ছালাম সিকদার বলেন, চালক কালাম ঘটনাস্থলেই মারা যায় এবং আহতদেরকে উন্নত চিকিৎসার জন্য ঢাকা মেডিকেল কলেজ হাসপাতালে প্রেরণ করা হয়েছে।
এ ব্যাপারে হোমনা থানার এসআই তৌহিদুল ইসলাম ঘটনার সত্যতা নিশ্চিত করেন।
Please follow and like us:









